Connect with us

রাজনীতি

সিঙ্গাপুর-কানাডা নয়, ইনসাফভিত্তিক ‘উত্তম বাংলাদেশ’ গড়তে চাই: জামায়াত আমির

Published

on

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; এটি জাতির ভাগ্য পরিবর্তন এবং দেশকে সঠিক পথে ফিরিয়ে আনার নির্বাচন। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমরা নিজেরা দুর্নীতি করব না এবং কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয় দেব না। ইনসাফ ভিত্তিক এমন এক সমাজ গড়ব যেখানে অপরাধ করলে প্রধানমন্ত্রী বা সাধারণ নাগরিক—সবার সাজা হবে সমান।”

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের সমর্থনে এই সভার আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান জানান, একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১১টি দল ঐক্যবদ্ধ হয়েছে। তিনি বলেন, “জুলাই সনদ এবং সংস্কারের সমস্ত প্রস্তাব মেনে নিয়ে তা বাস্তবায়নের ওয়াদা যারা করেছে, আমরা তাদের নিয়ে ১১ দলে একত্রিত হয়েছি। আমাদের এই জোটে কোনো ব্যাংক ডাকাত, চাঁদাবাজ, ঋণখেলাপি বা নারী নির্যাতনকারী নেই। আমরা বেছে বেছে সৎ লোকদের মনোনয়ন দিয়েছি।”

বিদেশের সাথে তুলনা না করে দেশকে নিজস্ব গৌরবে সাজানোর প্রত্যয় ব্যক্ত করে জামায়াত আমির বলেন, “অনেকে বাংলাদেশকে সিঙ্গাপুর বা কানাডা বানানোর কথা বলেন। আমরা বলি, আমরা একে একটি ‘উত্তম বাংলাদেশ’ হিসেবে গড়তে চাই। যেখানে সীমানা ঠিক থাকবে, কিন্তু ব্যবস্থার পরিবর্তন হবে। প্রতিটি নাগরিক গর্ব করে বলবে—আমিই বাংলাদেশ।”

নারীদের নিরাপত্তা ও অধিকারের বিষয়ে তিনি বেশ কিছু সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন:

মা-বোনেরা ঘরে, বাইরে এবং কর্মস্থলে সম্পূর্ণ নিরাপদ থাকবেন।

কর্মজীবী নারীদের সুবিধার্থে বিভিন্ন স্থানে বেবি কেয়ার ও ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হবে।

শিল্প এলাকায় শ্রমিক ও নারীদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে।

শ্রমিকদের ন্যায্য পাওনা না চাইতেই পরিশোধের নীতিমালা করা হবে।

শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, এমন শিক্ষানীতি প্রণয়ন করা হবে যা যুবকদের বেকার বানাবে না, বরং দেশ গড়ার লড়াকু সৈনিক হিসেবে তৈরি করবে। এছাড়া বিচার বিভাগে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

বক্তব্যের শেষে ডা. শফিকুর রহমান রাজশাহী-১ আসনের প্রার্থী ও দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দেন। তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, “প্রথম ভোট হবে ‘হ্যাঁ’, আর দ্বিতীয় ভোট হবে দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশের জন্য ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায়।”

জেলা জামায়াতের আমির আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় গোদাগাড়ী ও তানোর উপজেলার হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। সভায় নারী কর্মীদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছিল।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

ভারতফেরত সাবেক সমন্বয়ক মাহদীকে শাহজালাল বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ

Published

on

By

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও হবিগঞ্জে জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৪০ মিনিটে ভারতের দিল্লি থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পরে ইমিগ্রেশনে এলে পুলিশের কর্মকর্তারা তাকে জ্ঞিাসাবাদ শুরু করেন। 

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদত করা হচ্ছে। আটকও করা হতে পারে।

বাংলাদেশে ফেরার আগে ফেসবুক লাইভে মাহদী বলেন, আমি দিল্লি বিমানবন্দর থেকে বলছি। আমার সঙ্গে যা ঘটেছে, তা দেশে গিয়ে সংবাদ সম্মেলনে জানাবো। এখানে আমাকে প্রায় ৪০ মিনিট পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আমি আমার দেশের দূতাবাসে কথা বলতে বলেছিলাম। এরপরও আমার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। পরে দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করে আমাকে দেশে পাঠানো হচ্ছে।

গত ১ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এনামুল হাসান নয়ন নামে এক তরুণকে আটক করা হলে তিনি সেখানে যান। এ সময় ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম’– এমন বক্তব্য দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এ ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করে। তবে আন্দোলনের মুখে ২৪ ঘণ্টার আগেই তিনি জামিনে মুক্তি পান।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তিনি দেশ ছাড়েন। 

Continue Reading

রাজনীতি

মব নিয়ন্ত্রণ করা হবে: মির্জা ফখরুল

Published

on

By

মব নিয়ন্ত্রণ করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “আইনশৃঙ্খলা যতটুকু খারাপ ছিল, এটাকে ইম্প্রুভ করার চেষ্টা করতেই হবে। একটা বড় ঝড় গেছে আমাদের। একটা বিপ্লব হয়েছে, বিদ্রোহ হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে। এসব মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে, এটা মনে করার কারণ নেই। তবে মব নিয়ন্ত্রণ করা হবে।”

এর আগে গতকাল মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। আর বিকালে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন তিনি।

Continue Reading

top2

প্রতিরক্ষা ও জনপ্রশাসনসহ ৫ দপ্তর নিজের হাতে সামলাবেন প্রধানমন্ত্রী

Published

on

By

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ১৯ বছর ৩ মাস ১৯ দিন বিরতি দিয়ে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। সরকার পরিচালনার জন্য তিনি ৪৯ সদস্যের একটি শক্তিশালী ও কর্মঠ মন্ত্রিসভা গঠন করেছেন যেখানে প্রবীণ নেতাদের অভিজ্ঞতার পাশাপাশি তরুণদের উদ্যমকে প্রাধান্য দেওয়া হয়েছে।

রাষ্ট্র পরিচালনার অতি গুরুত্বপূর্ণ ৫টি মন্ত্রণালয় প্রধানমন্ত্রী নিজের অধীনে রেখেছেন যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা, জনপ্রশাসন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সচিবালয়ে নবগঠিত এই মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিসভার দপ্তর বণ্টনে দেখা গেছে যে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে যেখানে প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন মীর শাহে আলম। দেশের অর্থনীতি সামলানোর ভার পড়েছে আমীর খসরু মাহমুদ চৌধুরীর ওপর যিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং তার সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হয়েছেন জোটের শরিক নেতা জোনায়েদ সাকি।

অত্যন্ত সংবেদনশীল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ ছাড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে মোহাম্মদ আসাদুজ্জামান এবং শিক্ষা মন্ত্রী হিসেবে আ ন ম এহসানুল হক মিলনকে নিয়োগ দেওয়া হয়েছে যেখানে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন ববি হাজ্জাজ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে এবং এই দপ্তরে প্রতিমন্ত্রী হিসেবে কাজ করবেন শামা ওবায়েদ ইসলাম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভার পেয়েছেন জহির উদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বাণিজ্য ও শিল্প মন্ত্রী হিসেবে খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রতিমন্ত্রী হিসেবে মোহাম্মদ শরীফুল আলম নিযুক্ত হয়েছেন।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে অভিজ্ঞ ইকবাল হাসান মাহমুদ টুকু পূর্ণমন্ত্রী এবং অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং প্রতিমন্ত্রী হিসেবে এম এ মুহিতকে নিয়োগ দেওয়া হয়েছে। কৃষি ও মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমিন উর রশিদ এবং প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন সুলতান সালাউদ্দিন টুকু।

অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরের মধ্যে পরিবেশ মন্ত্রী হিসেবে আব্দুল আউয়াল মিন্টু, সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবে হাফিজ উদ্দিন আহমেদ দায়িত্ব পেয়েছেন। সমাজকল্যাণ মন্ত্রী হয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন, ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং সংস্কৃতি মন্ত্রী হিসেবে নিতাই রায় চৌধুরীকে মনোনীত করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ে মিজানুর রহমান মিনু, প্রবাসী কল্যাণে আরিফুল হক চৌধুরী, পানিসম্পদে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে আফরোজা খানম রিতা দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া গৃহায়ণ ও গণপূর্তে জাকারিয়া তাহের সুমন, পার্বত্য চট্টগ্রামে দীপেন দেওয়ান এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী হিসেবে আসাদুল হাবিব দুলু নিয়োগ পেয়েছেন। জনপ্রশাসন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন যথাক্রমে আব্দুল বারী এবং সাবেক তারকা ফুটবলার আমিনুল

Continue Reading

Trending