Connect with us

top1

১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Published

on

১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এমন তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।

এর আগে প্রধানমন্ত্রীর ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনের কারণে তার বগুড়া সফর স্থগিত করা হয়েছে।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, ১০ মার্চের কর্মসূচিটি স্থগিত করা হয়েছে এবং পরে নতুন তারিখ ঘোষণা করা হবে।

জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, বগুড়া-৬ আসনে উপনির্বাচন চলায় ভোটের আগে প্রধানমন্ত্রী কোনো কর্মসূচি রাখেননি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

‘পুরো মধ্যপ্রাচ্য ধ্বংসের’ হুঁশিয়ারি ইরানের

Published

on

By

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা বা সামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র হামলা চালালে তার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির দাবি, এমন পরিস্থিতি সৃষ্টি হলে মধ্যপ্রাচ্যের প্রধান অবকাঠামোগুলোকে লক্ষ্য করে ব্যাপক পাল্টা হামলা চালানো হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের শীর্ষ সামরিক সদর দপ্তরের পক্ষ থেকে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জোলফাগারি এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি বাস্তবায়ন করে, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দেবে। তিনি দাবি করেন, পাল্টা অভিযানে পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

একই সঙ্গে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এই সামরিক কর্মকর্তা। তিনি বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ইরানের জন্য একটি ‘লাল রেখা’ এবং এ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হুমকি ও সামরিক তৎপরতায় আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

Continue Reading

top1

হ্যারি কেনকে নিয়ে পরীমনির পোস্টে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম

Published

on

By

বিনোদন ডেস্ক

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেনকে নিয়ে ঢালিউড অভিনেত্রী পরীমনির একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোস্টটি প্রকাশের পর থেকেই সেটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লেখেন, ‘Harry Kane, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’। পোস্টের সঙ্গে তিনি হ্যারি কেনের একটি ছবিও যুক্ত করেন।

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পরপরই এই পোস্ট করেন অভিনেত্রী। এরপর থেকেই পোস্টটি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। কেউ মজার মন্তব্য করেছেন, আবার কেউ ফুটবল ও পরীমনির রসবোধ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন।

এর আগে আরেকটি ফেসবুক পোস্টেও আলোচনায় আসেন পরীমনি। সেখানে তিনি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।’ সেই পোস্টটিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

হ্যারি কেনকে নিয়ে করা পোস্টে প্রায় দেড় লাখ প্রতিক্রিয়া এবং দেড় হাজারের বেশি শেয়ার হয়েছে। অন্যদিকে বিয়ে নিয়ে দেওয়া পোস্টে পড়েছে প্রায় পৌনে দুই লাখ প্রতিক্রিয়া এবং শেয়ার হয়েছে দেড় লাখেরও বেশি। এসব পোস্টের পর অনেক নেটিজেনই ধারণা করছেন, পরীমনি হয়তো আবারও বিয়ের ইঙ্গিত দিয়েছেন। তবে এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Continue Reading

top1

শাকিরা-বিবারের পারফরম্যান্সে জমবে বিশ্বকাপ ফাইনাল

Published

on

By

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের পাশাপাশি বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে জমকালো হাফটাইম শো। এবার প্রথমবারের মতো সুপার বোলের আদলে বিশ্বকাপ ফাইনালে বিশেষ এই আয়োজন করছে ফিফা। যেখানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা, জাস্টিন বিবার, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস।

রোববার রাতে মায়ামিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচের বিরতিকে আরও বর্ণিল করে তুলতেই বিশেষ এই আয়োজন করেছে ফিফা।

হাফটাইম শোর প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরা। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া এই শিল্পী এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও পারফর্ম করেছেন। সেখানে তার সঙ্গে মঞ্চ ভাগাভাগি করেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী সঞ্জয় দেব।

ফাইনালের হাফটাইম শোতে শাকিরার পাশাপাশি ম্যাডোনা, বিটিএস এবং কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারও পারফর্ম করবেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হলিউড তারকা টম ক্রুজ, ইতালিয়ান গায়িকা লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ গায়ক রবি উইলিয়ামস এবং জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড। যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন গ্র্যামিজয়ী শিল্পী জেনিফার হাডসন।

সাধারণত ফুটবল ম্যাচের হাফটাইম বিরতি ১৫ মিনিট হলেও বিশ্বকাপ ফাইনালের এই বিশেষ আয়োজনের জন্য বিরতির সময় বাড়ানো হচ্ছে। ফিফা জানিয়েছে, নিয়মিত ১৫ মিনিটের সঙ্গে অতিরিক্ত সময় যোগ করে প্রায় ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে অনুষ্ঠানটি শেষ করার পরিকল্পনা রয়েছে।

যদিও আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) আইন অনুযায়ী, খেলোয়াড়দের জন্য হাফটাইম বিরতির সর্বোচ্চ সময় ১৫ মিনিট। তবে গত বছরের ক্লাব বিশ্বকাপ ফাইনালেও বিশেষ সাংস্কৃতিক আয়োজনের কারণে বিরতি ২৪ মিনিট পর্যন্ত দীর্ঘ হয়েছিল।

Continue Reading

Trending