Connect with us

top1

‘উত্তরবঙ্গ ভাসে, ইন্টেরিম হাসে’ স্লোগানে উত্তাল ইবি

Published

on

ইবি প্রতিনিধি

উত্তরবঙ্গের মানুষকে বন্যার অভিশাপ থেকে মুক্তি দিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি মশাল মিছিল বের হন। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

এসময় শিক্ষার্থীদের ‘জাগো বাহে, কোনঠে সবাই; উত্তরবঙ্গের কান্না, আর না আর না; উত্তরবঙ্গ ভাসে, ইন্টেরিম হাসে; ভারত যদি বন্ধু হও, ন্যায্য পানির হিস্যা দাও; চুক্তি নিয়ে টালবাহানা, আর না আর না; তিস্তা পাড়ের সাথে, ইবিয়ানরা আছে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এসময় শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের উত্তরবঙ্গ এমন একটা ভৌগোলিক অবস্থানে অবস্থিত যেখানে শস্য উৎপাদনে সবার উপরে থাকে। কিন্তু বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে যত সরকার এসেছে প্রত্যেকটা সরকার আমাদের উত্তরবঙ্গকে সবসময় বৈষম্যের মধ্যে রেখেছে। এক অদৃশ্য শক্তির প্রভাবে বিগত সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন থেকে সরে এসেছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম ইন্টেরিম সরকার সবার প্রথমে তিস্তা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে। কিন্তু দীর্ঘ দেড় বছর পার হয়ে গেলেও তারা কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করেনি। আমরা ইবিয়ানদের পক্ষ থেকে নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর দাবি জানাচ্ছি।’

এসময় ইবি ছাত্র ইউনিয়ন, ‘ইবি সংসদের সাবেক সভাপতি মাহমুদুল হাসান বলেন, দশকের পর দশক উত্তরবঙ্গ বঞ্চিত। আমরা গতবছর বন্যায় দেখেছি বাড়িগুলো কিভাবে নদীর সাথে বিলীন হয়ে গেছে। মানবিক কোনো ব্যক্তি এই দৃশ্য দেখে স্থির থাকতে পারবে না। ইন্টেরিম সরকারের প্রতি আহ্বান— যেকোনো মূল্যে নভেম্বরের মধ্যে তিস্তা প্রকল্পের কাজ শুরু করবেন।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সাবেক সহ-সমন্বয়ক গোলাম রব্বানী বলেন, ‘আমরা প্রতিবছরই ইবি থেকে বন্যা-কবলিত মানুষদের সহায়তা করতে উত্তরবঙ্গে যাই। কিন্তু এর স্থায়ী কোনো সমাধান আমরা পাই না। এর একমাত্র স্থায়ী সমাধান হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।’

বৈছাআ ইবি শাখা সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন একদিনের কোনো আন্দোলন নয়। এটি একক কোনো ব্যক্তির আন্দোলন নয়। একক কারোর আন্দোলন নয়। প্রায় ৪৫ বছর ধরে চলে আসা আন্দোলন। উত্তরবঙ্গের সন্তান আবু সাইদের বুকে গুলি চালানোর কারণে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছিল। কিন্তু বারবার সেই আবু সাইদের উত্তরবঙ্গই বৈষম্যের শিকার হয়। দেশে যে সরকার যখনই এসেছে তারা উত্তরবঙ্গের সাথে বৈষম্য করেছে।’

তিনি আরও বলেন, ‘উত্তরবঙ্গের ছাত্রজনতার রক্তের উপর দিয়ে ফকির বিদ্রোহ, কৈবর্ত বিদ্রোহ, সাওতাল বিদ্রোহ থেকে শুরু করে জুলাই বিপ্লবে আবু সাইদের রক্তের উপর দিয়ে যে ড. ইউনুস সরকারে বসেছেন, তিনিও সবার আগে আবু সাইদের বাড়ি গিয়েছিলেন। তিনি বলেছিলেন উত্তরবঙ্গকে নিজের মতো করে দেখবেন। কিন্তু তিনি তার কথা রাখতে ব্যর্থ হয়েছেন। যদি আগামী নভেম্বরের মধ্যে তিস্তা প্রকল্পের কাজ শুরু না হয়; তাহলে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশের ছাত্রজনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবো।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

ভোট দিয়ে জয়-পরাজয় মেনে নিন: জাতির উদ্দেশে সিইসির আহ্বান 

Published

on

By

নির্বাচনে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসার এবং নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ আহ্বান জানান।

সিইসি বলেন, “সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন, ভোট দেবেন এবং জয়-পরাজয় মেনে নেবেন।”

আসন্ন এই নির্বাচনকে সার্থক করে তুলতে সংশ্লিষ্ট সকল পক্ষকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের এবং আন্তরিক সহযোগিতার অনুরোধ জানান তিনি। ভাষণে তিনি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে কমিশনের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

এর আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি দেশের বর্তমান রাজনৈতিক ও নির্বাচনি প্রেক্ষাপট নিয়ে কথা বলেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার নিশ্চয়তা দেন।

Continue Reading

top1

৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই

Published

on

By

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনের সময় নগদ অর্থ বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই। ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই।

বুধবার (১১ ফেব্রুয়ারি) এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আখতার আহমেদ বলেন, অর্থ বৈধ হলে এবং তার উৎস ও ব্যবহার যথাযথভাবে প্রমাণ করা গেলে যত খুশি টাকা বহন করা যাবে। সোর্স ও বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই।

তিনি বলেন, যদি কোনো অর্থ ভোটারদের প্রভাবিত করতে ব্যবহার করা হয়, তাহলে বিষয়টি ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ তদন্ত করবে। আর অর্থের উৎস অবৈধ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল টাকাসহ আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করে প্রশাসন।

নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ টাকা মেশিনে গণনা চলছে। পুলিশ জানিয়েছে, আটকের সময় বেলাল উদ্দিনের কাছে নগদ অর্থসহ বেশকিছু নথিপত্রও পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই চলছে।

জানা গেছে, বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর যান এ জামায়াত নেতা। তার সঙ্গে থাকা ব্যাগে ৫০ লাখের বেশি টাকা ছিল।

আটক করার সময় একটি ভিডিওতে বেলাল উদ্দিনকে বলতে শোনা যায়, তার বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ায়। ওই এলাকার দবিরুল ইসলামের ছেলে তিনি। এ ছাড়া ঠাকুরগাঁও শালন্দা কলেজের শিক্ষক তিনি। লাগেজে কত টাকা আছে জানতে চাইলে তিনি বলেন, সেখানে ৫০ লাখের বেশি টাকা রয়েছে। এগুলো তার গার্মেন্টস ব্যবসার টাকা।

Continue Reading

top1

বিমানবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই: বিএনপি

Published

on

By

সৈয়দপুর বিমানবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি এসব ঘটনায় নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মাহদী আমিন বলেন, ‘বিএনপির অনিবার্য বিজয়ের বিপরীতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছে। আমরা আজ সকালে গণমাধ্যমে দেখতে পেলাম, সৈয়দপুর বিমানবন্দরে ঢাকা থেকে যাওয়ার পর নগদ অর্ধ কোটিরও বেশি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটক করেছে পুলিশ। যেখানে নির্বাচনে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিহত করতে সব ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যাবসায়িক লেনদেন ও কার্যক্রম বন্ধ রয়েছে; সেখানে স্বাভাবিকভাবে সর্বত্র প্রশ্ন উঠছে, জামায়াতের একটি জেলা সর্বোচ্চ নেতা এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে কী উদ্দেশ্যে কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন?’

তিনি বলেন, টানা চার দিন যেখানে দেশের সব ব্যাবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে এত বিপুল পরিমাণ অর্থ কোন ব্যাবসায়িক প্রয়োজনে ব্যবহৃত হতে পারে; সেটি বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। স্পষ্টতই আচরণ বিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলগুলির দেউলিয়াত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করছে। যারা ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে বয়ান তৈরি করে তাদের কাছে প্রশ্ন করা যেতেই পারে টাকা দিয়ে ভোট কেনা তাদের সেই দুর্নীতিবিরোধী বয়ানের সঙ্গে কতটা সংগতিপূর্ণ।’

সৈয়দপুর বিমানবন্দর-কাণ্ডকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, ‘এ ঘটনা ছাড়াও বিভিন্ন এলাকায় অর্থসহ অনেককে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।’

Continue Reading

Trending