Connect with us

আইন-আদালত

কারাগারে কোরআন এক খতম দিয়েছি, বললেন পলক

Published

on

জুলাই অভ্যুত্থান চলাকালে ঢাকায় রাসেল গাজী নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ (২৪ জুলাই) বৃহস্পতিবার এ আবেদন মঞ্জুর করেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ।

ঢাকার আশুলিয়া থানাধীন এলাকায় রাসেল গাজী হত্যা মামলায় এ দিন পলককে আদালতে উপস্থিত করে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন। আবেদনের ওপর শুনানি শেষে গ্রেপ্তার দেখানো আদেশ দেন বিচারক।

এ দিন আদালতে শুনানি শুরুর আগে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির সঙ্গে কথা বলেন। এ সময় আইনজীবী কারাগারে পলকের কোনো কিছু প্রয়োজন আছে কিনা জিজ্ঞাসা করেন। কোনো বই লাগবে কিনা জিজ্ঞাসা করেন তার আইনজীবী।

এখন কিভাবে সময় কাটাচ্ছেন কারাগারে এই প্রশ্নের উত্তরে পলক বলেন, ‘কারাগারে নিয়মিত কোরআন শরীফ পড়ছি। কোরআন শরীফ এক খতম দিয়েছি। ’

এ সময় পলকের কোমরে ব্যাকপেইনরোধক বেল্ট দেখা যায়। তখন শারীরিক সুস্থতার বিষয়ে জানতে চান আইনজীবী। পলক বলেন, ‘আছি কোনরকম।’ আদালত শেষে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী বলেন, ‘তিনি কারাগারে কোরআন শরীফ পড়ছেন। কারাগারেই এক খতম দিয়েছেন। কোমরে ব্যাকপেইন আছে।’

মামলার সূত্রে জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট সকাল ১১টার দিকে ঢাকার আশুলিয়া থানার গাজীরচট এলাকায় আন্দোলন করছিলেন মো. রাসেল গাজী (২৭)। এ সময় আওয়ামীলীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে আহত হন তিনি। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত রাসেল গাজী আশুলিয়ার গাজীরচট মধ্যপাড়া এলাকার বেলায়েত গাজী ও সেলিনা বেগম দম্পতির ছেলে।এর আগে গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে অসংখ্য হত্যা, হত্যাচেষ্টা ও দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ড ভোগ করেছেন তিনি। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট

Published

on

By

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সহিংসতা, জনদুর্ভোগ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে সর্বসাধারণের জন্য বিশ্বকাপ প্রদর্শনী ও উদযাপনের সময় নির্ধারণ, আতশবাজি ও লাউড স্পিকারের ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন এবং রাত ১১টার পর অবৈধ উচ্চ শব্দ ও আতশবাজি বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম এই রিট আবেদন করেন।

তিনি বলেন, পত্রিকার খবর অনুসারে এ পর্যন্ত ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ জন মারা গেছেন। এছাড়া রাতে উচ্চ শব্দে আতশবাজি ফুটিয়ে উদযাপন করায় শিশু ও বৃদ্ধসহ জনসাধরণের ঘুমে ব্যাঘাত ঘটে। তাই এ রিট আবেদন করা হয়েছে। ‘বিশ্বকাপ উন্মাদনায় প্রাণ গেছে ১০ জনের’ শীর্ষক প্রতিবেদন সংযুক্ত করা হয় রিটে।

ওই প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ ফুটবল ঘিরে দুনিয়াজুড়ে বইছে উন্মাদনার ঝড়। ফুটবলের সবচেয়ে বড় এই আসরে বাংলাদেশ খেলার সুযোগ না পেলেও এখানে উত্তেজনার কমতি নেই। জনপ্রিয় দলগুলোর সমর্থকরা বাগ্‌যুদ্ধেই মাঠ গরম করে রাখছেন। এই বিরোধিতা মাঝেমধ্যে প্রাণঘাতী সংঘাতেও রূপ নিচ্ছে।

তথ্য বলছে, এবারের বিশ্বকাপ ঘিরে নানা ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০ জনের প্রাণ গেছে। তাদের মধ্যে তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ সময়ে আহত হয়েছেন অন্তত ৪৫ জন।

ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, যেখানে বড়পর্দায় খেলা দেখানো হবে, সেখানে ডিবি নজরদারি করবে।

সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তৌহিদুল হক বলেন, খেলা বিনোদনের অংশ, তাতে জয়-পরাজয় থাকবে—এটি মেনে নেওয়ার মানসিকতায় ঘাটতি আছে আমাদের। তবে এটি শুধু ক্রীড়াক্ষেত্রে নয়; জাতিগতভাবেই আমরা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক—কোনো ক্ষেত্রেই জয়-পরাজয় স্বাভাবিকভাবে নিতে পারি না।

১০ জনের বাইরে কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় মো. শরিফুল ইসলাম (৩২) নামের এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

Continue Reading

top1

সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট, হাইকোর্টের রায় আপিলেও বহাল

Published

on

By

সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এর ফলে সংবিধানে আবারও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের বিধান ফিরে এসেছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন।

এর আগে ২০১১ সালের ৩০ জুন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাস হয়। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতিসহ সংবিধানের ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছিল।

দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর এই সংশোধনী বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি। চূড়ান্ত শুনানি শেষে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায় দেন।

হাইকোর্টের ওই রায়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল ঘোষণা করা হয়। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়েছিল।

পরবর্তীতে গত ৩ নভেম্বর ওই রায়ের বিরুদ্ধে এবং পুরো পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন রিট মামলার বাদীপক্ষ সুজন সম্পাদকসহ চার বিশিষ্ট ব্যক্তি। সর্বোচ্চ আদালতে সেই আপিলের শুনানি শেষে আজ বৃহস্পতিবার হাইকোর্টের রায় বহাল রেখে চূড়ান্ত রায় দিলেন আপিল বিভাগ।

Continue Reading

আইন-আদালত

জুলাই আন্দোলনকে কটাক্ষ, শাওন-মাহিসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

Published

on

By

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) রাতে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের তিন নেতা শাহবাগ থানায় অভিযোগটি দাখিল করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) স্বপন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘তারা অভিনেত্রী শাওন ও চিত্রনায়িকা মাহির বিরুদ্ধে মামলা করতে চেয়েছিলেন। তবে যাচাই-বাছাইয়ের পর লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর তা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই রায়হানকে। তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।’

এসআই স্বপন আরও জানান, তদন্তের অংশ হিসেবে লিখিত অভিযোগটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার বিভাগে যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে। সেখানে সংশ্লিষ্ট ভিডিও এবং ফেসবুক লিংকগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়— এক হাজার চার শতাধিক শহীদ এবং ৩০ হাজারেরও অধিক আহত বিপ্লবী মানুষের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করা যাচ্ছে, সম্প্রতি কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে জুলাই আন্দোলন, এর স্মৃতিচিহ্ন এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে অবমাননাকর কর্মকাণ্ড ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন।

মবের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন, অভিনেত্রী শাওন প্রসঙ্গে পিয়া জান্নাতুল

প্রথমত, শান্তা ফারজানা নামের এক ব্যক্তি জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ ও আঘাত করার একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেছেন। এটি শহীদদের স্মৃতির প্রতি চরম অবমাননাকর এবং জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

দ্বিতীয়ত, মেহের আফরোজ শাওন বিভিন্ন ভিডিওবার্তায় জুলাই আন্দোলনকে ‘পরিকল্পিত’ বা ‘সাজানো ঘটনা’ হিসেবে উপস্থাপন করেছেন এবং রাষ্ট্র ও জুলাই আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তৃতীয়ত, চিত্রনায়িকা মাহিয়া মাহি তার সামাজিক যোগাযোগমাধ্যমের আইডিতে এমন কিছু বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে কটাক্ষ করে তাদের কর্মকাণ্ডকে ‘অভিনয়’-এর সঙ্গে তুলনা করেছেন।

অভিযোগকারীদের দাবি, এসব বক্তব্যে আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের হেয় করা হয়েছে, যা সাধারণ মানুষের মনে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

গত ১ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত জুলাই মাসের বর্ষপূর্তির সূচনা লগ্নে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট দেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। সেখানে তিনি লিখেছিলেন, ‘আজ যেহেতু পয়লা জুলাই, তাই আমিও লিখলাম #জুলাইCDI…’। তার এই পোস্টটি ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম তীব্র বিতর্কের সৃষ্টি হয়।

Continue Reading

Trending