Connect with us

top3

তরুণরাই বাংলাদেশ চালাবে : জামায়াত আমির

Published

on

কিশোরগঞ্জে ১১ দলের নির্বাচনী সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শিক্ষা-প্রশিক্ষণ দিয়ে যুবসমাজকে বাংলা গড়ার কারিগরে পরিণত করা হবে। বেকার ভাতা দিয়ে নয়; মর্যাদার সঙ্গে সঙ্গতি রেখে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

তরুণরাই বাংলাদেশ চালাবে মন্তব্য করে তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, সেইদিন তোমরা গর্ব করে বলতে পারবে, আমিই বাংলাদেশ, আমরাই বাংলাদেশ। এমন একটি দেশই তোমাদের হাতে তুলে দিতে চাই। আমরা বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে তোমাদেরকে বসাতে চাই।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ খেলার মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের তিন ভাগের একভাগ হাওর। এ হাওর শুধু ডালভাত নয়; প্রোটিনেরও যোগান দেয়। কিন্তু উন্নয়নের নামে নদীগুলোকে খুন করা হয়েছে। হাওর-বিলগুলো ধ্বংস হয়ে গেছে। আমরা এগুলোতেও হাত দেব। নদীর জীবন ফিরে এলে বাংলাদেশের জীবনও ফিরে ফিরে আসবে। নদী দিয়ে আমাদের উন্নয়নের সংস্কার শুরু হবে।

তিনি আরও বলেন, আমরা চাই মানুষ শান্তিতে-নিরাপদে থাকবে। কৃষক তার জমিতে ফসল ফলাবে। শ্রমিক শ্রমের ন্যায্য পাওনা পাবে। সকলে মানবিক মর্যাদায় বাস করবে। এদেশে হাত পাতার মানুষ থাকবে না। কেবল কাজ করার মানুষ থাকবে। অক্ষমদের দায়িত্ব নেবে সরকার। মা-বোনেরা ঘরে-বাইরে নিরাপদে চলাফেরা করবে। সকল শিশুর চিকিৎসা ও শিক্ষার দায়িত্ব নেবে সরকার।

জামায়াত আমির বলেন, কিশোরগঞ্জ শিল্পভিত্তিক জেলা নয়, এটি একটি কৃষিনির্ভর জেলা। তাই কৃষিকে কেন্দ্র করেই উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমরা কৃষিকে শিল্পে পরিণত করব, ইনশাআল্লাহ।

তিনি বলেন, অনেকে প্রশ্ন করতে পারেন, এত টাকা কোথায় পাওয়া যাবে। আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার করা হয়েছে, সেই অর্থ পেটে হাত ঢুকিয়ে বের করব, ইনশাআল্লাহ এবং তা রাষ্ট্রীয় কোষাগারে জমা করে রাষ্ট্রের উন্নয়নে ব্যয় করা হবে।

জামায়াতের এ শীর্ষ নেতা বলেন, এদেশের মানুষ স্বভাবগতভাবে ধর্মপ্রাণ। তারা অন্যান্য ধর্মের সঙ্গে চমৎকার সম্পর্ক রক্ষা করে চলে। এটিই ধর্মের সৌন্দর্য। আমরা দেশটাকে সব ধর্ম দিয়ে ফুলের মতো করে সাজাব। ধর্ম দিয়ে পুরো জাতিকে টুকরো টুকরো করতে কাউকে সুযোগ দেব না। অতীতের কাসুন্দি শেষ। এ বিভেদ আর শুনতে চায় না কেউ। এগুলো শুনিয়ে শুনিয়ে জনগণকে ভাগ করে রেখে জাতির ভাগ্য যারা ছিনতাই করেছে- তাদের জায়গা আর বাংলাদেশে হবে না।

শফিকুর রহমান বলেন, এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার সময়। পিছনে ফিরে তাকানোর সময় নেই। পেছনে (অতীত) নিয়ে যারা কামড়াকামড়ি করতে চায় তারা তা করুক। আমরা এগিয়ে যাব। নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি করে তিনি বলেন, মা-বোনেরা অপমানিত হলে আমি প্রতিবাদ করি। এ কারণে কিছু লোক আমার পেছনে লেগেছে। আমার এক্স আউডি হ্যাক করে নোংরা কথা ছড়িয়ে দেওয়া হয়েছে।

জামায়াতের আমির বলেন, আমরা দলীয় সরকার কায়েম করতে চাই না। জামায়াতে ইসলামীর বিজয়ও চাই না। আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই। ১৮ কোটি মানুষের বিজয় হলে সেই বিজয় হবে আমাদের সবার। দল-গোষ্ঠী-পরিবারতন্ত্রের বিজয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমরা পুরোনো রাস্তায় অন্ধকার গলিতে নয়; আলোকিত পথেই হাঁটব।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেবো- সেই দিন আর ফিরে আসবে না। চব্বিশের যোদ্ধারা ঘুমিয়ে পড়েনি। তারা নিজেদের ভোটের পাশাপাশি অন্যদের ভোটও পাহারা দেবে। কোনো দুর্বৃত্তকে আর ভোটে হাত দিতে দেওয়া হবে না’।

প্রশাসনের উদ্দেশ্যে দক্ষতা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারোর অন্যায় আবদার শুনবেন না। আমরা আনুকল্য চাই না। কিন্তু আমাদের ক্ষতি করতে এলে আমরা ছেড়ে দেব না। সুষ্ঠু নির্বাচনে যিনি নির্বাচিত হয়ে আসবেন, আমরা তাকে অভিনন্দন জানাতে প্রস্তুত।

কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির ও কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে জামায়াতের প্রার্থী মো. শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জামায়াতের প্রার্থী, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের শ্যালক প্রফেসর ডা. কর্নেল (অব.) জেহাদ খান, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে জামায়াতের প্রার্থী মো. রোকন রেজা শেখ, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিশের আতাউল্লাহ আমিন।

এছাড়া সদ্য জামায়াতে যোগদানকৃত কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপির সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান রঞ্জন, এনসিপির কেন্দ্রীয় (উত্তরাঞ্চল) সংগঠক আহনাফ সাইদ খান, জেলা জামায়াতের সাবেক দুই আমির মাওলানা আব্দুস সালাম ও অধ্যক্ষ মাওলানা তৈয়বুজ্জামান, সাবেক নায়েবে আমির অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়া, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, কিশোরগঞ্জ জেলা জামায়াতের সনাতনী শাখার সভাপতি কৃষ্ণ চন্দ্র বসাক, খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা আব্দুল আহাদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. রমজান আলী স্থানীয় বিভিন্ন উন্নয়ন-বঞ্চনার তথ্য তুলে ধরে বলেন, জামায়াত সরকার গঠন করলে হাওর উন্নয়ন বোর্ড পুনর্গঠন, হাওরের কৃষিপণ্য সংরক্ষণে পর্যাপ্ত হিমাগার নির্মাণ, ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কটিকে মহাসড়কে রূপান্তর ও ছয় লেনে উন্নীতকরণ, কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনাকে সবল করা ও বাজিতপুর-কটিয়াদীতে আধুনিক কৃষি ইনস্টিটিউট করা হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

ব্রাজিলপ্রেমে বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

Published

on

By

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন সারা বিশ্বের মতো বাংলাদেশেও উন্মাদনা ছড়িয়ে পড়েছে, তখন প্রিয় দল ব্রাজিলের প্রতি নিজের অকুণ্ঠ সমর্থনের কথা জানালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ‘ফল যাই হোক, তার সমর্থন থাকবে সেলেসাওদের পক্ষেই।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ব্রাজিলের জার্সি পরা একটি পোস্টার শেয়ার করেন বুবলী। হলুদ-সবুজ রঙের সেই জার্সিতে ধরা দেওয়া অভিনেত্রীর ছবিটি প্রকাশের পরই ভক্তদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল।’ শুধু প্রিয় দলের প্রতি সমর্থনই নয়, ছোটবেলার ফুটবল আবেগের কথাও স্মরণ করেছেন এই অভিনেত্রী।

ব্রাজিলের কিংবদন্তি কয়েকজন ফুটবলারের নাম উল্লেখ করে তিনি লেখেন, ‘আহা! সেই ছোট্টবেলার ইমোশন (রোনালদো, কাকা, রবিনহো, রোনালদিনহো)।’
বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলের প্রতি সমর্থন জানানো তারকাদের তালিকায় রয়েছেন আরেক ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসও।

নিজের প্রিয় দল সম্পর্কে তিনি বলেন, ‘যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে।

এদিকে বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের অভিযান শুরু করতে রবিবার (১৪ জুন) ভোর ৪টায় মাঠে নামবে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম রাউন্ডে দলটির সামনে রয়েছে আরো দুটি ম্যাচ।

Continue Reading

top3

রাতের আঁধারে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর ও লুটপাট

Published

on

By

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাতের আঁধারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার পৌরসদর বাজারের ডাক বাংলো সংলগ্ন কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, বহুদিনের পুরোনো কার্যালয়টির এক পাশে টিনশেড ঘরে স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয় ছিল। অন্যপাশে আরেকটি টিনশেড ঘরে থাকতেন মুক্তিযোদ্ধা হযরত আলী। বৃহস্পতিবার রাতে দুটো ঘরই ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। এসময় আসবাবপত্র ও নথিপত্র যেগুলো নিতে পারেনি, সেগুলোও ভাঙচুর করে গেছে।

মুক্তিযোদ্ধারা অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা যায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয় নি।

পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, ইতোমধ্যে আমাদের অনুসন্ধানী কার্যক্রম চলছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধাকে হত্যা, ২০ লাখ টাকা লুটনিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধাকে হত্যা, ২০ লাখ টাকা লুট
এদিকে খবর পেয়ে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া -কটিয়াদি) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Continue Reading

top3

ইরানে আরও শক্তিশালী হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

Published

on

By

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবারও সামরিক হামলার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ইরানে আরও শক্তিশালী হামলা চালাতে পারে। একই সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার কথাও উল্লেখ করেছেন। খবর আলজাজিরা।

ট্রাম্প বিশেষভাবে খার্গ দ্বীপের কথা বলেছেন। পারস্য উপসাগরে অবস্থিত এই দ্বীপটি ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত।

এর আগে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডান, কুয়েত ও বাহরাইনে থাকা কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর হামলা চলতে থাকলে ইরানের বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading

Trending