Connect with us

top3

প্রশাসনের একটি অংশ নিরপেক্ষতা হারাচ্ছে, ইসিতে জামায়াতের অভিযোগ

Published

on

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় প্রশাসনের একটি অংশ পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছে দলটি।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জমা দেন জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক এহসানুল মাহবুব জুবায়ের। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন।

এর আগে প্রতিনিধি দলটি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগপত্র হস্তান্তর করে। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাদের নেতা-কর্মী ও নারী কর্মীরা হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। এসব বিষয়ে বারবার জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রশাসনের একটি অংশ দায়িত্বশীল অবস্থানে থেকেও নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। এতে নির্বাচন প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ছে। তিনি অভিযোগ করেন, বিশেষ করে ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির প্রার্থী হওয়ার পর থেকে সন্ত্রাসী তৎপরতা বেড়েছে এবং নারী কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে।

পটুয়াখালীর বাউফল আসনে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে তিনি বলেন, সেখানে জামায়াত প্রার্থীর নির্বাচনী এলাকায় পুলিশ দলীয় পক্ষ নিয়ে অভিযান চালিয়েছে। সংশ্লিষ্ট ওসি বহাল থাকলে সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি করে তার প্রত্যাহার চাওয়া হয়।

এ ছাড়া পাবনাসহ আরও কয়েকটি এলাকায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে দলটি। জামায়াতের মতে, নির্বাচনের শেষ সময়ে এ ধরনের আচরণ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করবে এবং নির্বাচনকে একপেশে ও প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে।

নারী সংগঠনগুলোর পক্ষ থেকে জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবির প্রসঙ্গে জুবায়ের বলেন, জামায়াতে ইসলামী নারীদের সর্বোচ্চ সম্মান দেয়। তিনি দাবি করেন, দলটির আমিরের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, জামায়াতের নির্বাচনী ইশতেহারে নারীদের অধিকার ও সুযোগ-সুবিধা অগ্রাধিকার পেয়েছে। এ কারণে নারী সমাজের সমর্থন বাড়ছে, যা ভিন্ন খাতে প্রবাহিত করতেই মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

ব্রাজিলপ্রেমে বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

Published

on

By

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন সারা বিশ্বের মতো বাংলাদেশেও উন্মাদনা ছড়িয়ে পড়েছে, তখন প্রিয় দল ব্রাজিলের প্রতি নিজের অকুণ্ঠ সমর্থনের কথা জানালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ‘ফল যাই হোক, তার সমর্থন থাকবে সেলেসাওদের পক্ষেই।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ব্রাজিলের জার্সি পরা একটি পোস্টার শেয়ার করেন বুবলী। হলুদ-সবুজ রঙের সেই জার্সিতে ধরা দেওয়া অভিনেত্রীর ছবিটি প্রকাশের পরই ভক্তদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল।’ শুধু প্রিয় দলের প্রতি সমর্থনই নয়, ছোটবেলার ফুটবল আবেগের কথাও স্মরণ করেছেন এই অভিনেত্রী।

ব্রাজিলের কিংবদন্তি কয়েকজন ফুটবলারের নাম উল্লেখ করে তিনি লেখেন, ‘আহা! সেই ছোট্টবেলার ইমোশন (রোনালদো, কাকা, রবিনহো, রোনালদিনহো)।’
বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলের প্রতি সমর্থন জানানো তারকাদের তালিকায় রয়েছেন আরেক ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসও।

নিজের প্রিয় দল সম্পর্কে তিনি বলেন, ‘যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে।

এদিকে বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের অভিযান শুরু করতে রবিবার (১৪ জুন) ভোর ৪টায় মাঠে নামবে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম রাউন্ডে দলটির সামনে রয়েছে আরো দুটি ম্যাচ।

Continue Reading

top3

রাতের আঁধারে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর ও লুটপাট

Published

on

By

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাতের আঁধারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার পৌরসদর বাজারের ডাক বাংলো সংলগ্ন কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, বহুদিনের পুরোনো কার্যালয়টির এক পাশে টিনশেড ঘরে স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয় ছিল। অন্যপাশে আরেকটি টিনশেড ঘরে থাকতেন মুক্তিযোদ্ধা হযরত আলী। বৃহস্পতিবার রাতে দুটো ঘরই ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। এসময় আসবাবপত্র ও নথিপত্র যেগুলো নিতে পারেনি, সেগুলোও ভাঙচুর করে গেছে।

মুক্তিযোদ্ধারা অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা যায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয় নি।

পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, ইতোমধ্যে আমাদের অনুসন্ধানী কার্যক্রম চলছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধাকে হত্যা, ২০ লাখ টাকা লুটনিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধাকে হত্যা, ২০ লাখ টাকা লুট
এদিকে খবর পেয়ে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া -কটিয়াদি) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Continue Reading

top3

ইরানে আরও শক্তিশালী হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

Published

on

By

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবারও সামরিক হামলার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ইরানে আরও শক্তিশালী হামলা চালাতে পারে। একই সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার কথাও উল্লেখ করেছেন। খবর আলজাজিরা।

ট্রাম্প বিশেষভাবে খার্গ দ্বীপের কথা বলেছেন। পারস্য উপসাগরে অবস্থিত এই দ্বীপটি ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত।

এর আগে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডান, কুয়েত ও বাহরাইনে থাকা কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর হামলা চলতে থাকলে ইরানের বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading

Trending