Connect with us

ক্যাম্পাস

রাকসুতে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেল ঘোষণা, নেতৃত্বে প্রথম নারী ভিপি প্রার্থী

Published

on

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে ২১ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়েছে। এই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাকসুর ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে  এ প্যানেল ঘোষণা করা হয়।

‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলে সহ-সভাপতি পদে লড়বেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তাসিন খান, সাধারণ সম্পাদক (জিএস) পদে রাজন আল আহমেদ ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আরেক সাবেক সমন্বয়ক মাহাইর ইসলাম প্রতিদ্বন্দিতা করবেন।

অন্যদের মধ্যে, ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শীত কুমার ওরাং , সাংস্কৃতিক সম্পাদক পদে অমিত তাঞ্চঙ্গা , সহসাংস্কৃতিক সম্পাদক মো: লাদেন , ছাত্রী বিষয়ক সম্পাদক সামসাদ জাহান, সহ-মহিলা বিষয়ক সম্পাদক নাদিয়া হক মিথি, তথ্য ও গবেষণা সম্পাদক পদে সরোয়ার জাহান নাহিদ,  সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুনান হাওলাদার , বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ তোফা এবং সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম। বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন গোপাল রায়, সহ-বিতর্ক ও সাহিত্য সম্পাদক আর-রাফি সিরাজী অন্তর, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, সহ-পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক এস এম রিজন।

এছাড়া,  কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফেরদৌস শরিফ, ইমাম হোসাইন, হাফিজুরুরুল ইসলাম, আব্দুল্লাহ আল মুয়াজ। এ ছাড়া সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য ৫টি পদে প্যানেল থেকে তিন জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই তিন জন হলেন, তাসিন খান, মাহাইর ইসলাম, গোপাল রায় ।

প্যানেল ঘোষণার আগে সাবেক ভিপি প্রার্থী তাসিন খান বলেন, ‘আমরা মনে করি রাকসু হবে সকল মত, শ্রেণী ও শিক্ষার্থীদের নেতৃত্বে গঠিত প্রতিশ্রুতি। আমরা চাই এমন একটি রাকসু যেখানে প্রতিটি শিক্ষার্থী বুঝবে তার শিক্ষা শুধু নিজের জন্য নয় বরং সেইসব বাবা মা কৃষক শ্রমিকের জন্য যারা এই বিদ্যাপীঠকে বাঁচিয়ে রেখেছে। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় পেতে চাই যেখানে গবেষণা সংস্কৃতি ও নেতৃত্ব সাধারন জনগনের জীবনে পরিবর্তন আনে।’

এর আগে গত বুধবার দুপুরে সাবেক তিন সমন্বয়কের নেতৃত্বে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল ঘোষিত হয়। এতে সহ-সভাপতি পদে লড়বেন সাবেক সমন্বয়ক মেহেদী সজীব, সাধারণ সম্পাদক (জিএস) পদে সালাউদ্দিন আম্মার ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আকিল বিন তালেব।

সমন্বয়কদের পৃথক প্যানেলের বিষয়ে তাসিন খান বলেন, ‘এখনো বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমরা একত্রে দাড়াব একসাথে প্রতিবাদ করব। কিন্তু বিষয়টা ভাঙ্গনের না, আমরা যখন রাকসু নিয়ে কাজ করছি তখন এটা তো মতাদার্শিক ভাঙ্গনের জায়গা না। আমরা আলাদা প্যানেল দিয়েছি মানে এই না আমাদের মতাদর্শে অমিল রয়েছে। আমাদের রাকসু নিয়ে প্রচার প্রচারণা ভাবনা এসবের ভিন্নতার কারণে আমরা আলাদা আলদা ভাবে কাজ করছি। এখানে আমার ভাবনা যেমন সৎ তেমনি আমার সহযোদ্ধা, বড়ভাই তাদেরোও রাকসু নিয়ে ভাবনা সৎ কোনো ফাটলের বিষয় না।’

প্রান্ত কুমার দাশ 

রাজশাহী বিশ্ববিদ্যালয়

০১৭৫১৬৮৭৪৪৯

১১ সেপ্টেম্বর, ২০২৫

ক্যাম্পাস

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইবি উপাচার্য

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী-সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সবার অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছেন।

শনিবার (২১ মার্চ) সাংবাদিকদের পাঠানো এক বিবৃতিতে তিনি ঈদের এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বাণীতে উপাচার্য বলেন, পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের জীবনে সৌহার্দ, সহমর্মিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতর সবার মাঝে আত্মশুদ্ধি, উদারতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। সব ভেদাভেদ ভুলে এই দিনে সবাই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে মিলিত হয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পরিবারের প্রতি ঈদুল ফিতরের প্রীতি সালাম জানিয়েছেন তিনি।

ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, পবিত্র রমজান মাসের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা গ্রহণ করে বর্তমান নবনির্বাচিত সরকারের নেতৃত্বে একটি উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

Continue Reading

ক্যাম্পাস

স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ২০১৯’ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Published

on

By


গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ২০১৯’ ব্যাচের ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করে শিক্ষার্থীরা।

ইফতার মাহফিলে অংশ নিয়ে ওই ব্যাচের শিক্ষার্থী কাজী সায়হাম বলেন, ‘আমরা এখন সবাই বিভিন্ন জায়গায় থাকি। কেউ পড়াশোনা করছে কেউ চাকরি করছে। এতো দিন পরে সবাই একত্র হয়েছি। খুব ভালো লাগছে। আশা করি ভবিষ্যতেও এমন আয়োজন আরও হবে।’

আরেক শিক্ষার্থী আরাফাত হোসেন পিয়াস বলেন, দীর্ঘদিন পরে সবাই একসাথে হয়েছি। সকল ভেদাভেদ ভুলে আমরা একসাথে বসে ইফতার করছি। আমাদের এ ভাতৃত্ববোধ যে সবসময় থাকে, এটাই প্রত্যাশা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক শিক্ষার্থী এ ইফতার মাহফিলে অংশ নেয়।

Continue Reading

ক্যাম্পাস

২ ঘণ্টার ব্যবধানে চলে গেলেন দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী

Published

on

By

মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুই সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৬ মার্চ) বিকেলে এসব ঘটনা ঘটে। এর মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে হাবিবা রিজুর মৃত্যু হয়েছে বাসার ছাদ থেকে পড়ে। আর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থী দীপা দাস দাম্পত্য কলহের জেরে তিনি ‘আত্মহত্যা’ করতে পারেন বলে মনে করছেন সহপাঠীরা।

জানা গেছে, জাককানইবির রিজু ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তার একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। তার স্বামী মো. রাশিদুল ইসলাম একজন ভেটেরিনারি চিকিৎসক। ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, আমাদের শিক্ষার্থী রিজুর অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।

অপরদিকে ‘আত্মহত্যা’ করা দীপা দাস গোবিপ্রবির বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ শহরের ঘোনাপাড়া এলাকার নিজ বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, ঘটনার দিন বিকেলে স্বামীর সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয় দীপার। পরে তিনি তার স্বামীকে একটি ঘরে আটকে রেখে পাশের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরবর্তীতে তার স্বামী বাড়ির দারোয়ানকে ডেকে ঘরের দরজা ভেঙে পাশের ঘরে গিয়ে দেখেন, তিনি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন।

দীপা দাসের সহপাঠী বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জেরভাস বিশ্বাস বলেন, তার আত্মহত্যার বিষয়টি আমরা এখনো পুরোপুরি জানতে পারিনি। তবে দাম্পত্য কলহের জেরে ঝগড়ার পর গতকাল বিকেলে তিনি আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। তার মৃত্যুর খবর পেয়ে আমরা খুবই শোকাহত।

আরেক সহপাঠী রিফাত ইসলাম বলেন, দীপা দাস ছিলেন অত্যন্ত অমায়িক, মেধাবী এবং পড়াশোনায় অনেক ভালো। আমিও জানতে পেরেছি যে, স্বামীর সঙ্গে ঝগড়া-বিবাদের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আমরা এবং বাংলা পরিবার গভীরভাবে শোকাহত।

উল্লেখ্য, দীপা দাসের মৃত্যুর বিষয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে এবং তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Continue Reading

Trending