Connect with us

top1

সাবেক ইসরায়েলী প্রধানমন্ত্রী ওলমার্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের

Published

on

আন্তর্জাতিক ডেস্ক 

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের করেছে হিন্দ রজব ফাউন্ডেশন নামের একটি সংগঠন। মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, গাজা উপত্যকায় ২০০৮–২০০৯ সালের ইসরাইলি সামরিক আগ্রাসনের দায়ে জার্মানিতে এ ফৌজদারি অভিযোগ আনা হয়েছে ওলমার্টের বিরুদ্ধে।

ফাউন্ডেশনটি এক বিবৃতিতে জানিয়েছে, জার্মান আইনজীবী মেলানি শোয়েজার বার্লিনের পাবলিক প্রসিকিউটরের অফিস এবং কার্লসরুহে অবস্থিত ফেডারেল প্রসিকিউটর জেনারেলের কাছে অভিযোগটি দায়ের করেছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বার্লিনে হারেৎজ ডেমোক্রেসি কনফারেন্সে ওলমার্টের উপস্থিত থাকার কথা রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন ওলমার্ট গাজায় ইসরাইলি সামরিক অভিযানে চূড়ান্ত দায়িত্ব পালন করেছিলেন। ওই অভিযানে ৩০০ জনেরও বেশি শিশুসহ এক হাজার ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়। হামলায় অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

গাজায় সামরিক আক্রমণের সময় ইসরাইল বেআইনি আক্রমণ, জনবহুল এলাকায় সাদা ফসফরাস ব্যবহার এবং সংঘাতের সময় মানবিক ত্রাণ প্রবেশাধিকারের ওপর বিধিনিষেধ দেয় বলে জানায় জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের গোল্ডস্টোন রিপোর্ট, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচসহ মানবাধিকার সংস্থাগুলো। নির্দেশদাতা হিসেবে ওলমার্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের সমতুল্য কর্মকাণ্ডের অনুমোদন, প্রতিরোধ বা বিচারে ব্যর্থ হওয়ার অভিযোগ করা হয়েছে।

ফাউন্ডেশনটি জার্মান কর্তৃপক্ষকে তদন্ত শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারির আহ্বান জানিয়েছে।

আদালত জার্মান আইনের অধীনে গুরুতর আন্তর্জাতিক অপরাধের বিচার করতে পারে।

হিন্দ রজব ফাউন্ডেশনের জেনারেল ডিরেক্টর দেইব আবু জাহজাহ বলেন, গাজার ভুক্তভোগীরা ন্যায়বিচার পাওয়ার যোগ্য, যত সময়ই পেরিয়ে যাক না কেন। যুদ্ধাপরাধের জন্য দায়ীদের জানা উচিত যে জবাবদিহিতার কোনো মেয়াদ শেষ হওয়ার তারিখ নেই।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

ইরানকে হারাতে অনেক সময় লাগবে : নেতানিয়াহু

Published

on

By

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানকে পরাজিত করতে দীর্ঘ সময় লাগবে এবং এই যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইরানে শিগগির কোনো গণঅভ্যুত্থান হবে কি না, তা এখনই বলা সম্ভব নয়। তিনি মনে করেন, এ ধরনের পরিস্থিতি পুরোপুরি দেশের ভেতরের অবস্থার ওপর নির্ভর করে।

নেতানিয়াহু জানান, ইসরায়েলি বাহিনী দিনরাত ইরানের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। তিনি দাবি করেন, এসব হামলায় ইরানের শীর্ষ নেতৃত্ব বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান চলতে থাকবে, যতক্ষণ না ইরানকে সম্পূর্ণভাবে পরাজিত করা যায়।

যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে তিনি বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনেনি। বরং যুক্তরাষ্ট্র নিজস্ব নিরাপত্তা ও স্বার্থের কথা বিবেচনা করেই পদক্ষেপ নিচ্ছে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই এই সংঘাত শুরু হয় এবং পরে ইরান বিভিন্ন দেশে পাল্টা হামলা চালায়। সূত্র : শাফাক নিউজ

Continue Reading

top1

শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী

Published

on

By

‘ডোনাল্ড ট্রাম্প-ই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম’ এমন মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউস-এর ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।

তাকাইচি বলেন, বর্তমান বিশ্ব একটি গভীর নিরাপত্তা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের ধাক্কার মুখে রয়েছে। এই পরিস্থিতিতে তিনি ট্রাম্পের নেতৃত্বকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কেবল আপনিই সারা বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারেন।” আন্তর্জাতিক সম্প্রদায়ের এই বার্তা সরাসরি পৌঁছে দিতেই তিনি ওয়াশিংটন সফর করছেন বলেও জানান জাপানের প্রধানমন্ত্রী।

এ সময় তাকাইচি আরও বলেন, জাপান ইরান-এর সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। তিনি পারস্য উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের হামলা এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানান।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে এই মন্তব্য কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করতে পারে

Continue Reading

top1

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

Published

on

By

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এবার ৩০ রোজা পূর্ণ হবে, আর পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে শনিবার (২১ মার্চ)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সভা শেষে জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, আজ বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। এই অবস্থায় শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে এবং ওই দিনই পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের দ্বিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ কমিটির কার্যক্রম পরিচালনা করে। ১৭ সদস্যের এই কমিটির বৈঠক আরবি মাসের প্রতি ২৯ তারিখে অনুষ্ঠিত হয়।

Continue Reading

Trending