Connect with us

আন্তর্জাতিক

তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, মৃত্যু ১৮

Published

on

তীব্র শীত ও ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। রেকর্ড পরিমাণ তুষারপাত, বিদ্যুৎ–বিচ্ছিন্নতা ও ফ্লাইট বাতিলের পাশাপাশি এই দুর্যোগে দেশজুড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। পরিস্থিতি মোকাবিলায় ২৫টি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

শীতের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চলের নিউইয়র্ক ও ম্যাসাচুসেটস থেকে শুরু করে দক্ষিণের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত বিস্তৃত এলাকায়। এসব অঞ্চলে কোথাও কোথাও ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। তাপমাত্রা নেমে গেছে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তুষারঝড়ের সরাসরি প্রভাব পড়েছে প্রায় ১১ কোটি ৮০ লাখ মানুষের ওপর। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সতর্ক থাকতে বলা হয়েছে ১৫ কোটির বেশি মানুষকে।

দুর্যোগে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে। সেখানে পাঁচজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। এ ছাড়া নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জরুরি সহায়তার প্রয়োজন হলে বাসিন্দাদের যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন। টেনেসি, লুইজিয়ানা, টেক্সাস, ম্যাসাচুসেটস ও কানসাস থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে।

তুষারঝড়ের প্রভাবে গত রোববার যুক্তরাষ্ট্রজুড়ে ১১ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়। উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার ডটকম জানিয়েছে, সোমবার এই সংখ্যা আরও বাড়তে পারে। একই সঙ্গে টেক্সাস থেকে ভার্জিনিয়া পর্যন্ত স্থানীয় সময় সোমবার ভোর চারটা পর্যন্ত ৮ লাখ ২০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎ–বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, তুষারঝড়ের মূল বলয় উত্তর–পূর্বাঞ্চল থেকে আটলান্টিক মহাসাগরের দিকে সরে যাওয়ার কথা ছিল। তবে একই সময়ে আর্কটিক অঞ্চল থেকে নতুন করে ঠান্ডা বায়ু প্রবেশের আশঙ্কা রয়েছে। এর ফলে উত্তর–পূর্বাঞ্চলে আরও ভারী তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। সব মিলিয়ে তীব্র শীত আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

আন্দামান সাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

Published

on

By

আন্দামান সাগরে একটি ট্রলারডুবির ঘটনায় কমপক্ষে ২৫০ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ছাড়াও বাংলাদেশি নাগরিক রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

জানা গেছে, ট্রলারটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিল।

পথে আন্দামান সাগরে প্রচণ্ড বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায় ভারসাম্য হারিয়ে সেটি সমুদ্রে ডুবে যায়।

Continue Reading

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধে ট্রাম্পের ঘোষণার কড়া সমালোচনায় রাশিয়া

Published

on

By

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের ঘোষণার তীব্র সমালোচনা করেছে রাশিয়া। মস্কোর মতে, যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ বাস্তবায়ন করলে তা বৈশ্বিক জ্বালানি বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে। খবর আলজাজিরার।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ট্রাম্পের ঘোষণার বিভিন্ন দিক এখনো স্পষ্ট নয়। তিনি সতর্ক করে বলেন, এই ধরনের সিদ্ধান্ত বিশ্ববাজারে অস্থিতিশীলতা তৈরি করতে পারে।

এদিকে, মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী ইরানের বন্দর থেকে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে। ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে এই অবরোধ কার্যকর হওয়ার কথা রয়েছে।

এই অবরোধ বাস্তবায়িত হলে প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল ইরানি তেল বিশ্ববাজারে প্রবেশ করতে পারবে না। ফলে আগে থেকেই চলমান জ্বালানি সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, শিপিং ডেটা অনুযায়ী, অবরোধ শুরুর আগেই ইরানসংশ্লিষ্ট দুটি ট্যাঙ্কার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। কেপলার ও এলএসইজি’র তথ্য বলছে, নির্ধারিত সময়ের আগে ইরানি বন্দর ও উপকূলীয় এলাকা ছেড়ে যায় জাহাজ দুটি।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে এবং বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Continue Reading

top1

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা

Published

on

By

লেবাননে হামলার জবাবে এবার ইসরায়েলে দফায় দফায় রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার (১৩ এপ্রিল) ইসরায়েলের ওপর একাধিক এই হামলার দায় স্বীকার করে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, অবৈধ ইসরায়েলি বসতি ও সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই ধারাবাহিক হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার।

বিবৃতিতে গোষ্ঠীটি আরও জানায়, ইসরায়েলের মিসগাভ আম বসতি, কাফার গিলাদি অঞ্চলে ইসরায়েলি সৈন্যদের ঘাঁটি এবং জারিট ব্যারাক লক্ষ্য করে দফায় দফায় রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

হিজবুল্লাহর ক্রমাগত রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় এসব অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানা গেছে। তবে এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে হিজবুল্লাহ দাবি করে, তারা মধ্যরাতে উত্তর ইসরায়েলের দুটি শহরে রকেট ব্যারেজ ছুড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে বারবার হামলা চালানোর জবাবে এই হামলা চালানো হয়।

হিজবুল্লাহ জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১টা ২০ মিনিটে কিরিয়াত শমোনা শহর এবং রাত ২টা ৪৫ মিনিটে ডোভিভ বসতিতে রকেট হামলা চালানো হয়।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় হিজবুল্লাহ উত্তর ইসরায়েল ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অবস্থান, বসতি, সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে ৪৩টি হামলা চালিয়েছে।

Continue Reading

Trending