Connect with us

জাতীয়

‘আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে ময়দানে কাজ করতে হবে’

মাওলানা মোস্তাফিজ

Published

on

বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে জেলা ও উপজেলা দায়িত্বশীলদের নিয়ে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৪ জুলাই) সকাল ৬ টা থেকে জেলা কার্যালয়ে জেলা জামায়াতের আমীর এস এম আবদুচ ছালাম আজাদের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়। এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চল সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে হবে।’ আগামী জাতীয় সংসদ উপলক্ষে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এড. মুহাম্মদ আবুল কালাম, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবদুল আউয়াল, জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, নির্বাচন পরিচালনা কমিটি সদস্য সচিব অধ্যাপক হামেদ হাসান, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি অধ্যাপক ফারুক আহমদ, জেলা যুব ও মিডিয়া সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, জেলা অফিস সেক্রেটারী আশরাফুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মাও: হারুনুর রশিদ, সদর উপজেলা আমীর এড. মো: সোলাইমান, লামা উপজেলা আমীর কাজী মো: ইব্রাহীম, আলীকদম উপজেলা আমীর মাও: মাসুক ইলাহী, রোয়াংছড়ি উপজেলা সভাপতি এড. শাহাদাত হোসেন, রুমা উপজেলা সভাপতি খলিলুর রহমান, নাইক্ষ্যংছড়ি ও থানছি উপজেলা জামায়াত প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়

ওড়না-টিপ নিয়ে বিতর্ক, পোশাকবিধি বাতিল করল বাংলাদেশ বেতার 

Published

on

By

বিতর্কের মুখে সংবাদ উপস্থাপকদের জন্য জারি করা পোশাকবিষয়ক নির্দেশনা প্রত্যাহার করেছে বাংলাদেশ বেতার। রোববার (২৪ মে) নতুন অফিস আদেশের মাধ্যমে আগের নির্দেশনা বাতিল করা হয়। এতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহীদ।

আদেশে বলা হয়, সংবাদ উপস্থাপকদের পোশাক নিয়ে আগে জারি করা অফিস আদেশটি আর কার্যকর থাকবে না।

এর আগে গত ৪ মে কেন্দ্রীয় বার্তা সংস্থার পরিচালক (বার্তা) তানিয়া নাজনীন স্বাক্ষরিত এক নির্দেশনায় ফেসবুক লাইভে প্রচারিত সংবাদ বুলেটিনে অংশ নেয়া উপস্থাপকদের জন্য আলাদা পোশাকবিধি নির্ধারণ করা হয়। সেখানে নারী উপস্থাপকদের শাড়ি অথবা ওড়নাসহ সালোয়ার-কামিজ পরতে বলা হয়েছিল। একই সঙ্গে বড় টিপ ব্যবহার না করা এবং এক পাশে ওড়না না পরার নির্দেশনাও ছিল।

পুরুষ সংবাদ উপস্থাপকদের জন্য ফুলহাতা শার্ট ও টাই পরার কথা বলা হয়। বিশেষ দিবস ও উৎসবে পাঞ্জাবি পরার সুযোগ রাখা হলেও টি-শার্ট ও গেঞ্জি পরতে নিষেধ করা হয়েছিল।

ওই নির্দেশনার কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। অনেকে রাষ্ট্রীয় গণমাধ্যমে সংবাদ উপস্থাপকদের ব্যক্তিগত পোশাক ও সাজসজ্জা নিয়ে এমন নির্দেশনাকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন। বিশেষ করে নারী উপস্থাপকদের জন্য আলাদা বিধিনিষেধ আরোপ করাকে অনেকেই লিঙ্গ বৈষম্যমূলক হিসেবে দেখেন।

সমালোচকদের ভাষ্য, সংবাদ উপস্থাপনায় গুরুত্ব পাওয়া উচিত উপস্থাপকের পেশাদারিত্ব, ভাষা ও সংবাদ পরিবেশনের দক্ষতা; পোশাকের ধরন নয়। বিতর্ক বাড়তে থাকায় শেষ পর্যন্ত আগের সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশ বেতার।

Continue Reading

top1

হাম ও উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু

Published

on

By

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে আরও ১ হাজার ২২৪ জনের দেহে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

সোমবার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট বিভাগে ৩ জন ছাড়াও রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ২ জন করে মোট ৬ জনসহ ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার (২৪ মে) পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৫৪৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৭ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ১২৭ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ৬৪ হাজার ৯৪০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৮ হাজার ৭১৯ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৫১ হাজার ৫৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৭ হাজার ৬১৯ জন ছাড়পত্র

Continue Reading

top2

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি: ডিএসসিসি

Published

on

By

জাতীয় ঈদগাহ মাঠে এবার ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এতে অংশ নেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৫ মে) সকালে ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম।

তিনি জানান, জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের সুবিধার্থে প্রবেশের জন্য ৪টি এবং বের হওয়ার জন্য ৭টি গেট রাখা হবে।

এছাড়া প্রতিকূল আবহাওয়া দেখা দিলে প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন ডিএসসিসি প্রশাসক। তিনি জানান, কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে। পাশাপাশি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পশুর বর্জ্য যেন ড্রেনে না ফেলে নির্ধারিত স্থানে রাখা হয়।

Continue Reading

Trending