Connect with us

আন্তর্জাতিক

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে ভয়ের তথ্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী

Published

on

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দেশটির পরমাণু স্থাপনার বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। তার মতে, সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোর কাছে যাওয়া এখন ‘ঝুঁকিপূর্ণ’। আন্তর্জাতিক পরিদর্শন পুনরায় শুরু করতে হলে নতুন নিরাপত্তাব্যবস্থা প্রয়োজন বলেও জানান তিনি।

বুধবার প্যারিসে ফ্রান্স ২৪-এ দেয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, নিরাপত্তাজনিত কারণে এখন এই স্থাপনাগুলোর কাছে যাওয়া বিপজ্জনক। সেখানে অবিস্ফোরিত গোলাবারুদ রয়েছে, পাশাপাশি রেডিওঅ্যাকটিভিটির ঝুঁকিও আছে।

তিনি জানান, যে কেন্দ্রগুলো হামলার শিকার হয়নি, সেগুলোতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শন চালিয়ে যাচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত স্থাপনায় প্রবেশ করতে হলে নতুন কাঠামো ও উপযুক্ত পদ্ধতি দরকার।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নরসের সাম্প্রতিক প্রস্তাবকে তিনি রাজনৈতিক ও একপেশে বলে মন্তব্য করেন। তার মতে, প্রস্তাবে ইরানের পরমাণু স্থাপনায় চালানো হামলার বাস্তবতা উপেক্ষা করা হয়েছে। আরাঘচি বলেন, স্থির বাস্তবতাকে বাদ দিলে সেটা ভুল সিদ্ধান্ত।

তিনি আরও জানান, সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে আগে কায়রোতে হওয়া সমঝোতার মধ্যেই স্বীকার করা হয়েছিল যে- হামলার পর পরিস্থিতি বদলে গেছে এবং নতুন পরিদর্শন প্রটোকল প্রয়োজন হবে। এখন সে বিষয় থেকে সরে আসা ঠিক হবে না বলে মনে করেন তিনি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আন্তর্জাতিক

‘একটি ফোন কল করব এবং থাইল্যান্ড- কম্বোডিয়ার যুদ্ধ বন্ধ হবে’ : ট্রাম্প

Published

on

By

বুধবার (১০ ডিসেম্বর) থাইল্যান্ড এবং কম্বোডিয়া একে অপরের বিরুদ্ধে সীমান্ত আক্রমণে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ করেছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধ করতে ও জুলাই মাসে তার মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি পুনরুদ্ধারে তাকে একটি ফোন করতে হবে।

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ বন্ধে ট্রাম্প ফোন কল করার প্রতিশ্রুতি দিয়েছেন। 

রয়টার্স বলছে, সোমবার থেকে নতুন করে শুরু হওয়া সংঘর্ষের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই দেশ একে অপরকে দোষারোপ করেছে এবং কয়েক মাস ধরে চলমান সীমান্ত উত্তেজনার কূটনৈতিক সমাধানের ব্যাপারে এখনও মতবিরোধে রয়েছে।

এদিকে, মঙ্গলবার এক সাক্ষাৎকারে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি আলোচনার কোনো সম্ভাবনা দেখছেন না, তিনি আরও যোগ করেন, পরিস্থিতি তৃতীয় পক্ষের মধ্যস্থতার জন্য অনুকূল নয়।

অন্যদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেটের একজন শীর্ষ উপদেষ্টা রয়টার্সকে জানান, তার দেশ যেকোনো সময় আলোচনার জন্য প্রস্তুত।

এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় পেনসিলভানিয়ায় এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প দক্ষিণ-পূর্ব এশিয়ার নতুন করে এই সংঘাতের বিষয়ে মন্তব্য করার আগে পাকিস্তান ও ভারত, ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে তার সহায়তার দাবি করেন।

‘আমাকে কম্বোডিয়া-থাইল্যান্ড সংঘাতের কথা বলতে খারাপ লাগছে।  আজ তারা যুদ্ধ করছে তবে তা থামাতে আগামীকাল আমাকে একটি ফোন কল করতে হবে। আর কে বলতে পারে যে আমি একটি ফোন কল করব এবং দুটি অত্যন্ত শক্তিশালী দেশ, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যুদ্ধ বন্ধ করবে।’ ট্রাম্প বলেন। 

এদিকে, ট্রাম্পের আবারও হস্তক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে, কম্বোডিয়ান সরকারের মুখপাত্র পেন বোনা বলেন, নমপেনের অবস্থান একই রয়ে গেছে, তারা কেবল শান্তি চায়।

থাই সরকারের একজন মুখপাত্র বলেন, তিনি জানেন না যে প্রধানমন্ত্রী ট্রাম্পের সাথে কথা বলেছেন কিনা, কারণ তিনি সংসদে ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, বুধবার সকালে কম্বোডিয়ান বাহিনীর ছোড়া বিএম-২১ রকেট সুরিন জেলার ফানম ডং রাক হাসপাতালের কাছে পড়ে, যার ফলে রোগী এবং কর্মীদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়। এটি আরও বলেছে যে, বিতর্কিত প্রিয়াহ বিহার মন্দির কমপ্লেক্সের কাছাকাছিসহ অন্যান্য সীমান্ত পয়েন্টে ড্রোন এবং রকেট ও ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে, কম্বোডিয়ার সামরিক বাহিনী জানায়, থাইল্যান্ড পুরসাত প্রদেশে আক্রমণ চালানোর জন্য কামান এবং সশস্ত্র ড্রোন ব্যবহার করেছে, বাটামবাং প্রদেশে বেসামরিক বাসস্থানে মর্টার নিক্ষেপ করেছে এবং থাই এফ-১৬ যুদ্ধবিমান কম্বোডিয়ার আকাশসীমায় প্রবেশ করা ছাড়াও বেসামরিক এলাকার কাছে বোমা ফেলেছে।

Continue Reading

আন্তর্জাতিক

মোসাদের সদর দফতরে ইরানের হামলায় ৩৬ জন নিহত: আইআরজিসি

Published

on

By

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের সাথে ১২ দিনের যুদ্ধের সময় ইরানের সামরিক পদক্ষেপের রূপরেখা এক অনুষ্ঠানে তুলে ধরেছেন ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী-মোহাম্মদ নায়েনি। এসময়, তেহরানের প্রাথমিক প্রতিক্রিয়াকে তাৎক্ষণিক এবং সমন্বিত বলে বর্ণনা করেন তিনি।

জেনারেল নায়েনি-কে উদ্ধৃত করে ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের একটি জ্বালানি ডিপোতে ইসরাইলি হামলার পর, পাঁচ ঘণ্টার মধ্যে দু’টি পৃথক হামলায় ইরান হাইফা শোধনাগারকে লক্ষ্য করে হামলা চালায়, যাকে ইসরাইলি সূত্রগুলো নিজেরাই ‘ইরানের ক্ষেপণাস্ত্রের মাস্টারপিস’ হিসেবে বর্ণনা করেছে।

তিনি আরও বলেন, ইসরাইল ইরানের একটি গোয়েন্দা কেন্দ্রে হামলা চালানোর পর, ইরান মোসাদের একটি সাইটে হামলা চালিয়ে প্রতিশোধ নেয় এবং এতে ৩৬ জন নিহত হন।

নায়েনির মতে, ইরানের ‘ট্রু প্রমিজ ৩’ অভিযান সংঘাত শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হয়েছিল। এটিকে ইলেকট্রনিক যুদ্ধ, সাইবার অভিযান, ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সমন্বয়ে একটি বহুস্তরীয় এবং উদ্ভাবনী অভিযান হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

ইরান পূর্ণ গোয়েন্দা আধিপত্য এবং একটি বিস্তৃত তথ্য ভাণ্ডার নিয়ে সংঘাতে প্রবেশ করেছিল বলেও জানান আইআরজিসি’র মুখপাত্র।

ইরানের নির্ভুল সক্ষমতার দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ইসরাইলি সামরিক ও গোয়েন্দা হতাহতের সংখ্যা ইরানের তুলনায় ‘অবশ্যই বেশি’ ছিল।

প্রতিবেদন অনুসারে, গত ১৩ জুন ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনার প্রক্রিয়া চলাকালীন, ইসরাইল ইরানের বিরুদ্ধে বিনা উসকানিতে আগ্রাসন শুরু করে। ইসরাইলি আক্রমণের ফলে ১২ দিনের যুদ্ধ শুরু হয়, যার ফলে দেশটিতে কমপক্ষে ১,০৬৪ জন নিহত হন। যাদের মধ্যে সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকও ছিলেন।

আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করে তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রও সংঘাতে জড়ায়। 

আরও পড়ুন: সর্বোচ্চ নেতা খামেনিকে লক্ষ্য করে হামলা চেষ্টা হতে পারে, সতর্কবার্তা ইরানের

এর জবাবে, ইরানি সশস্ত্র বাহিনী দখলকৃত অঞ্চলজুড়ে কৌশলগত স্থানগুলোর পাশাপাশি কাতারে মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

Continue Reading

top2

জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, ২ হাজারের অধিক ঘরবাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন

Published

on

By

আন্তর্জাতিক ডেস্ক 

জাপানে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গত সোমবার (৮ ডিসেম্বর) রাতে উত্তরাঞ্চলীয় হনশু দ্বীপে এ ভূমিকম্পের কারণে ২ হাজারের বেশি ঘরবাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। সূত্র: বিবিসি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় সোমবার রাত ১১টা ১৫ মিনিটে আওমোরি জেলার উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে এবং সমুদ্রের তলদেশে ৫০ কিলোমিটার গভীরে আঘাত হনে।

গভীর উৎপত্তিস্থলের কারণে প্রথমে জাপানের আবহাওয়া দপ্তর সুনামি সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাহার করা হয়।

ভূমিকম্পের পর নাগরিকদের সতর্ক করে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি বলেন, আপনারা সবাই সামনের কয়েক দিন সতর্ক থাকবেন। কম্পন অনুভূত হওয়ামাত্র যেখানেই থাকুন— তাৎক্ষণিকভাবে যেন বাইরে বেরিয়ে পড়তে পারেন। সেই বিষয়ক প্রস্তুতি রাখবেন। ভূমিকম্পের কারণে নিজেদের মূল্যবান সম্পত্তি-আসবাবপত্র যেন ক্ষতিগ্রস্ত না হয়— সে বিষয়েও সতর্ক থাকবেন।

রয়টার্সের বলে, সুনামি সতর্কতা জারি হওয়ার পর আওমোরি ও আশপাশের উপকূলীয় এলাকা থেকে প্রায় ৭০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

Continue Reading

Trending