ববি প্রতিনিধি
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রকাশিত তালিকা অনুযায়ী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৩ জন শিক্ষার্থী। ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষে নিজ নিজ অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের স্বীকৃতিস্বরূপ তাঁদের এ সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
২০১৯ শিক্ষাবর্ষের মনোনীত শিক্ষার্থী (৫ জন):
মো. আল ইমরান — উদ্ভিদবিজ্ঞান বিভাগ, জীববিজ্ঞান অনুষদ (সিজিপিএ ৩.৯৮)
চন্দ্রিকা সাহা — কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ (সিজিপিএ ৩.৯৫)
রনি গোপাল দাস — রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সামাজিক বিজ্ঞান অনুষদ (সিজিপিএ ৩.৮৬)
তহমিনা আক্তার মুন — আইন বিভাগ, আইন অনুষদ (সিজিপিএ ৩.৮৬)
শ্যামলিমা শহীদ খান — ইংরেজি বিভাগ, কলা ও মানবিক অনুষদ (সিজিপিএ ৩.৬৭)
২০২০ শিক্ষাবর্ষের মনোনীত শিক্ষার্থী (৪ জন):
ওয়াহিদা ইসলাম — ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, বিজনেস স্টাডিজ অনুষদ (সিজিপিএ ৩.৯২)
অরিন্দম কর্মকার — রসায়ন বিভাগ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ (সিজিপিএ ৩.৮৭)
দিলরুবা খান মৌ — আইন বিভাগ, আইন অনুষদ (সিজিপিএ ৩.৭৫)
অন্তরা হালদার — বাংলা বিভাগ, কলা ও মানবিক অনুষদ (সিজিপিএ ৩.৫৯)
২০২১ শিক্ষাবর্ষের মনোনীত শিক্ষার্থী (৪ জন):
অনামিকা বিশ্বাস — উদ্ভিদবিজ্ঞান বিভাগ, জীববিজ্ঞান অনুষদ (সিজিপিএ ৩.৯২)
মোসাঃ অনন্যা সুলতানা — ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, বিজনেস স্টাডিজ অনুষদ (সিজিপিএ ৩.৯২)
তসলিমা আক্তার — কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ (সিজিপিএ ৩.৯১)
আব্দুল কাদের — লোক প্রশাসন বিভাগ, সামাজিক বিজ্ঞান অনুষদ (সিজিপিএ ৩.৬৭)
শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল অর্জনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ কৃতী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল অর্জন তাঁদের নিজ নিজ একাডেমিক সাফল্যের এক অনন্য স্বীকৃতি। এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জন, জ্ঞানচর্চা ও গবেষণামুখী হতে গভীরভাবে অনুপ্রাণিত করবে।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, শিক্ষার্থীদের এমন কৃতি ও অর্জন ভবিষ্যতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সাফল্যের ধারাকে আরও বেগবান ও সমৃদ্ধ করবে।
বিশ্ববিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থী স্বর্ণপদকের জন্য মনোনীত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও ক্যাম্পাসের সংশ্লিষ্টদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।