Connect with us

top1

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

Published

on

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র‍্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে জঙ্গল সলিমপুরে প্রকাশ্য বন্দুকযুদ্ধের সময় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত র‍্যাব কর্মকর্তার নাম মোতালেব। তিনি র‍্যাবের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ডিএডি) পদে কর্মরত ছিলেন।

ঘটনায় আরও কয়েকজন র‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাশাপাশি, সন্ত্রাসীদের হাতে র‍্যাবের অন্তত তিন সদস্য জিম্মি রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

র‍্যাব কর্মকর্তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সিরাজুল ইসলাম। তিনি জানান, ঘটনার বিস্তারিত জানার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলছে।

সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম  বলেন, ‘হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি।’

জানা গেছে, সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় প্রায় ৪ দশক ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল করে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি দীর্ঘদিন ধরেই পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এলাকাটি এখনো সশস্ত্র পাহারায় নিয়ন্ত্রিত হয় এবং বহিরাগতদের প্রবেশ কার্যত নিষিদ্ধ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

ছয় শিশুর মৃত্যুর কারণ জানাল আদ-দ্বীন হাসপাতাল

Published

on

By

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনাটিকে দুর্ঘটনাজনিত বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

বুধবার (২৭ মে) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের মহাপরিচালক (হসপিটালস অ্যান্ড নার্সিং) অধ্যাপক ডা. নাহিদা ইয়াসমিন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, যে ওয়ার্ডে এই দুর্ঘটনাজনিত মৃত্যু হয়েছে; সেখানে ১১ জন মা ছিলেন আর সদ্য ভূমিষ্ঠ শিশু ছিলেন ছয়জন। হয়তো তাদের বয়স এক থেকে দুইদিন।

তিনি আরও বলেন, সেই ওয়ার্ডটিতে সিজারের পর সবসময়ই মা-বাচ্চাদের রাখা হয়। এছাড়া তাদের সঙ্গে আরও একজন সেখানে থাকতে পারেন। যেহেতু এটা এসি ওয়ার্ড অনেক সময় ঠাণ্ডা থাকে। এখানে রোগী ও তার সজনরা প্রায়ই অতিরিক্ত ঠাণ্ডা লাগলে সিস্টারকে এসি বন্ধ করতে বলেন; এটা প্রায়ই হয়ে থাকে।

অধ্যাপক ডা. নাহিদা ইয়াসমিন বলেছেন, হঠাৎ করে দুটি শিশু অসুস্থ বোধ করলে। তাদেরকে হাসপাতালের নিউ নেটাল আইসিইউতে নেওয়া হয়েছিল। রাত তিনটার পরে। সেখানে ডাক্তাররা তাদের দেখার পর বলেছেন- যে শিশুরা ভালো আছে। এরপর তাদের ওয়ার্ডে নিয়ে যেতে বলা হয়।

তিনি আরও বলেন, ভোর ৬টার পর হঠাৎ দায়িত্বরত নার্স দেখেছেন এবং মায়েরাও বলেছেন যে তাদের বাচ্চারা অনেক অসুস্থ বোধ করছে। ওইসময় ছয় বাচ্চাকেই নিউ নেটাল আইসিইউতে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর তারা দুইজন বাচ্চকেই মৃত অবস্থাতে পায়। আর বাকি চার বাচ্চাকে অসুস্থ অবস্থায় দেখে তাদের ভেন্টিলেটর সাপোর্টে রেখেছিল। সেখানে তারা অনেক চেষ্টা করেছে। তবে পরবর্তীকালে সেই চার বাচ্চাকেও বাঁচানো যায়নি।

এ সময় তিনি ওই ওয়ার্ডটিতে ভেন্টিলেশন ছিল না বলেও দাবি করেন। অধ্যাপক ডা. নাহিদা ইয়াসমিন বলেছেন, ওই রুমে কোনো ভেন্টিলেশন ছিল না, তাই হয়তো এসি বন্ধ রাখায় শ্বাসকষ্ট বা সাফোকেশনের কারণে শিশুদের মৃত্যু হতে পারে।

Continue Reading

top1

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, জানা যায়নি কারণ

Published

on

By

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে অন্তত ছয় শিশুর মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

ঘটনাস্থলে থানা-পুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বুধবার (২৭ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন।

হাসপাতালের সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস লিকেজ থেকে একটি ওয়ার্ডে এই মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে। ভোর রাতে দিকে ঘটনাটি ঘটেছে।

যদিও নিরপেক্ষ কোনো সূত্র থেকে বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি।

ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়েছি, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে অনন্ত ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে, আমিও সেখানে যাচ্ছি।’

Continue Reading

top1

মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

Published

on

By

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে মুসলমানরা ঈদের নামাজ, কুরবানি এবং হজের আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন।

ঈদের আগে মঙ্গলবার হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা ‘উকুফে আরাফা’ পালন করেন হাজিরা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ১৬ লাখ মুসল্লি আরাফাতের ময়দানে সমবেত হন। ইহরাম পরিহিত হাজিদের দোয়া, তওবা ও ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

নামিরা মসজিদে হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম শায়খ আলি আল হুদাইফি। খুতবায় মুসলিম বিশ্বের ঐক্য, শান্তি ও ইসলামী মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাসহ ৩৫টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়েছে।

সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় রাত কাটান এবং মিনায় পাথর নিক্ষেপের জন্য কঙ্কর সংগ্রহ করেন। বুধবার মিনায় বড় জামারায় পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর তারা কুরবানি ও হজের অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করবেন।

এদিকে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। হজযাত্রীদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে।

Continue Reading

Trending