মূল অংশে যান
শনিবার, ৭ নভেম্বর ২০২৬ · ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আইন-আদালত

মরক্কোর মেয়ে, কানাডার নাগরিক, চাঁদাবাজির মামলায় এবার ভারতের আদালতে নোরা

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ২:৫১ অপরাহ্ণ · আপডেট: ৭ নভেম্বর ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
মরক্কোর মেয়ে, কানাডার নাগরিক, চাঁদাবাজির মামলায় এবার ভারতের আদালতে নোরা
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। ছবি: সংগৃহীত

মরক্কোর পারিবারিক শিকড় হলেও কানাডার নাগরিক নোরা ফাতেহি। ২০০ কোটি রুপির বহুল আলোচিত চাঁদাবাজি মামলায় সাক্ষী হিসেবে ভারতের দিল্লির আদালতে হাজির হয়ে জবানবন্দি দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। মামলার মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগাযোগের সূত্র ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ইডি) তাকে তলব করেছিল।

শুক্রবার (৬ নভেম্বর) আদালতে নিজের বক্তব্য দেওয়ার সময় ভারতে অবস্থানের কারণও ব্যাখ্যা করেন নোরা। তিনি জানান, টি-সিরিজের সঙ্গে কাজের জন্য ভিসা নিয়ে ভারতে অবস্থান করছেন। এ সময় চেন্নাই সফর এবং সুকেশের স্ত্রী লীনা পলসের সঙ্গে সাক্ষাতের বিষয়েও আদালতকে জানান তিনি।

এর আগে নোরাকে দুইবার আদালতে তলব করা হয়েছিল। চলতি মাসের শুরুতে তার আইনজীবী হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলে অসন্তোষ প্রকাশ করেন বিচারক। সাক্ষী হিসেবে নোরার আদালতে উপস্থিত হওয়া উচিত ছিল বলে মন্তব্য করার পাশাপাশি আদালতকে অবহেলা না করার বিষয়ে সতর্ক করেন তিনি।

সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে প্রায় ২০০ কোটি রুপি চাঁদাবাজির অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, সরকারি কর্মকর্তা পরিচয়ে ফোর্টিস হেলথকেয়ারের কর্ণধার শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতির কাছ থেকে তার স্বামীর জামিন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এই অর্থ হাতিয়ে নেন সুকেশ ও তার সহযোগীরা।

সুকেশ ও তার স্ত্রী লীনা পলসের সঙ্গে যোগাযোগের বিষয়ে নোরাকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। পরে সম্পূরক অভিযোগপত্রে তাকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয়। পুলিশের দাবি, নোরা ও জ্যাকুলিন ফার্নান্দেজসহ বলিউডের কয়েকজন অভিনেত্রীকে দামি উপহার দিয়েছিলেন সুকেশ।

২০২২ সালে নোরাকে একটি বিএমডব্লিউ গাড়ি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাব গ্রহণ করেননি বলে আগে জানিয়েছিলেন অভিনেত্রী।

নোরা ফাতেহির জন্ম কানাডার কুইবেকের মন্ট্রিয়লে। সেখানেই তার বেড়ে ওঠা ও পড়াশোনা। তিনি কানাডার নাগরিক হলেও তার পারিবারিক শিকড় মরক্কোয়। কাজের প্রয়োজনে বর্তমানে ওয়ার্কিং ভিসায় ভারতে অবস্থান করছেন এই অভিনেত্রী।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz