গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, ৭ নভেম্বর থেকেই বর্ধিত বেতন-ভাতা কার্যকর হবে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পুলিশের প্রধানের মাসিক বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা করা হবে। অন্যদিকে, গ্রাম পুলিশ সদস্যদের বেতন সাড়ে ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হবে। পাশাপাশি তাঁদের অবসর ভাতাও বাড়ানোর ঘোষণা দেন তিনি।
তিনি আরও বলেন, প্রতিটি গ্রাম নিরাপদ থাকলে পুরো বাংলাদেশ নিরাপদ থাকবে। একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে গ্রাম পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সামাজিক নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব নয়।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া · ১ জন
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





