মূল অংশে যান
শনিবার, ৭ নভেম্বর ২০২৬ · ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

পারমাণবিক নীতি বদলের প্রস্তুতির কথা জানাল ইরান

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ · আপডেট: ৭ নভেম্বর ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
পারমাণবিক নীতি বদলের প্রস্তুতির কথা জানাল ইরান

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে পারমাণবিক নীতি পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছে ইরান। দেশটির নেতৃত্ব এ বিষয়ে নির্দেশ দিলে প্রয়োজনীয় সক্ষমতা ও প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর কার্যক্রমও অব্যাহত রাখার কথা জানিয়েছে বাহিনীটি।

শনিবার (৭ নভেম্বর) আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এসব কথা বলেন।

মোহেব্বি জানান, ইরানের রাষ্ট্রীয় নেতৃত্ব পারমাণবিক নীতি পরিবর্তনের সিদ্ধান্ত নিলে সে অনুযায়ী প্রয়োজনীয় সক্ষমতা ও প্রস্তুতি গড়ে তোলা হবে। পাশাপাশি ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর কার্যক্রমে কোনো বিরতি নেই বলেও জানান তিনি।

এদিকে হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে সমুদ্রের মাইনে আঘাত পেয়ে একটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার খবর জানিয়েছে ইরানের নৌবাহিনী। দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে এ ঘটনা ঘটে।

ইরানের নৌবাহিনীর দাবি, বারবার সতর্ক করার পরও ট্যাংকারটি নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ জলসীমায় প্রবেশ করেছিল। এ সময় জাহাজটির নেভিগেশন ব্যবস্থা বন্ধ ছিল। পরে সমুদ্রের মাইনে আঘাত পেয়ে জাহাজটিতে আগুন ধরে যায় এবং এটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তবে ট্যাংকারটির নাম, মালিকানা কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।

আলজাজিরার প্রতিবেদনে এ দুটি ঘটনাকে মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনার গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে তুলে ধরা হয়েছে।

তবে পারমাণবিক নীতি পরিবর্তনের বিষয়ে ইরান এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি। এর আগে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাইও জানিয়েছিলেন, এ বিষয়ে সরকার বা কাউন্সিল কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি।

তথ্যসূত্র: আলজাজিরা ও ফার্স নিউজ

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz