মূল অংশে যান
রবিবার, ৮ নভেম্বর ২০২৬ · ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে গ্যাসলাইনের লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার্থী হাসপাতালে

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ · আপডেট: ৮ নভেম্বর ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে গ্যাসলাইনের লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার্থী হাসপাতালে
ছবি: অলটাইম নিউজ ডটকম

জাককানইবি প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলের রান্নাঘরে গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুরভী আক্তার আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় হলের তৃতীয় তলার রান্নাঘরে এ ঘটনা ঘটে। পরে আহত শিক্ষার্থীকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দোলনচাঁপা হলের হাউস টিউটর ও বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. সুমনা আক্তার সুমি।

তিনি জানান, হলের তৃতীয় তলার রান্নাঘরের গ্যাসলাইনের পাইপে লিকেজ থাকায় গ্যাস নির্গত হচ্ছিল। এ সময় এক শিক্ষার্থী রান্না করতে গেলে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এতে আতঙ্কিত হয়ে ওই শিক্ষার্থী মেঝেতে পড়ে যান।

অধ্যাপক সুমনা আক্তার সুমি বলেন, ‘তাঁর কান্নাকাটি দেখে প্রথমে আমরা আশঙ্কা করেছিলাম, হয়তো তাঁর হাত ভেঙে গেছে। তবে সৌভাগ্যবশত তাঁর হাত ভাঙেনি এবং তিনি গুরুতর আহতও হননি।’

তিনি আরও জানান, ঘটনার পরপরই তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং দ্রুত গ্যাসলাইনের লিকেজ বন্ধের ব্যবস্থা নেন।

আহত শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক তাঁর হাতের নড়াচড়া সীমিত রেখে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এ জন্য তাঁকে একটি বেল্ট দেওয়া হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz