মূল অংশে যান
সোমবার, ২ নভেম্বর ২০২৬ · ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
ক্যাম্পাস

রাবিতে চার দিনব্যাপী পর্যটন মেলা ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ · আপডেট: ২ নভেম্বর ২০২৬, ৪:২৪ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
রাবিতে চার দিনব্যাপী পর্যটন মেলা ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর
পর্যটন মেলা ও ফুড ফেস্টিভ্যালে শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে চতুর্থ Tourism Fair & Food Festival 2026। বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে চার দিনব্যাপী এ মেলা চলবে ৭ নভেম্বর পর্যন্ত। এতে পর্যটন, ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্যময় খাবারের সমন্বয়ে নানা আয়োজন থাকছে।

মেলায় বাহারি খাবার, দেশীয় হস্তশিল্প, উদ্যোক্তাদের বিভিন্ন উদ্যোগ এবং বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে এ আয়োজন চলবে।

মেলার আহ্বায়ক অধ্যাপক ড. মো. এনায়েত হোসেন বলেন, এ মেলা শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বিশেষ করে Tour Operation, Tourism Product Development ও Event Management কোর্সের ব্যবহারিক জ্ঞান প্রয়োগের সুযোগ তৈরি হবে।

চার দিনব্যাপী আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা, আলকাপ, গম্ভীরা, সংগীতানুষ্ঠান এবং RU Dance Club-সহ বিভিন্ন সাংস্কৃতিক দলের পরিবেশনা থাকছে।

আয়োজক সূত্রে জানা গেছে, মেলার আর্থিক সহযোগিতায় রয়েছে এবি ব্যাংক, হোটেল নিশর্গ কক্সবাজার, নাবিল গ্রুপ, নেচার টাচ এবং বিভাগের শিক্ষার্থী ও অ্যালামনাই। সার্বিক সহযোগিতায় রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া ইন-কাইন্ড স্পনসর হিসেবে যুক্ত রয়েছে ইস্পাহানি মির্জাপুর, রয়্যাল রাজ হোটেল অ্যান্ড কনডোমিনিয়াম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও প্রাণ কোম্পানি।