২০২৭ সালের সরকারি ছুটির তালিকায় টানা ছুটির সুযোগ কত দিন?
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তালিকা অনুযায়ী, সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ঘোষিত ছুটি মিলিয়ে আগামী বছর মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় কার্যকর ছুটি থাকবে ২২ দিন।
এ ছাড়া ধর্মীয় উৎসব উপলক্ষে সরকারি কর্মচারীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। এ জন্য বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৫ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালের বিভিন্ন ধর্মীয় উৎসব ও পর্ব উপলক্ষে ঐচ্ছিক ছুটির দিন নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীদের জন্যও সামাজিক উৎসব উপলক্ষে ছুটি রাখা হয়েছে।
তালিকা অনুযায়ী, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর ও ডিসেম্বর মাসে বিভিন্ন ধর্মের কর্মচারীদের টানা ছুটি কাটানোর সুযোগ রয়েছে।
বিশেষ করে মার্চে স্বাধীনতা দিবস ও খ্রিষ্টান ধর্মীয় উৎসব উপলক্ষে টানা চার দিন ছুটির সুযোগ রয়েছে। অক্টোবর মাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭ ও ৮ অক্টোবর ঐচ্ছিক ছুটি, ৯ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি এবং ১০ অক্টোবর সাধারণ ছুটি থাকায় টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।
এ ছাড়া ফেব্রুয়ারিতে সরস্বতী পূজা, এপ্রিলে হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব ও বৈসাবি, মে মাসে বুদ্ধপূর্ণিমা ও ঈদুল আজহা, জুলাইয়ে আষাঢ়ী পূর্ণিমা, সেপ্টেম্বরে মহালয়া এবং অক্টোবরে লক্ষ্মীপূজা ও শ্যামাপূজা উপলক্ষেও ঐচ্ছিক ছুটির সুযোগ রয়েছে।
ডিসেম্বরে বড়দিন ও সম্ভাব্য শবে মিরাজ উপলক্ষেও টানা তিন দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হতে পারে। তবে ধর্মীয় উৎসবের কিছু তারিখ চাঁদ দেখা ও পঞ্জিকা অনুযায়ী পরিবর্তিত হতে পারে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





