মূল অংশে যান
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ · ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ধর্ম

জুমার দিন পৃথিবীর সব প্রাণী চিৎকার করতে থাকে কেন

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ · আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
জুমার দিন পৃথিবীর সব প্রাণী চিৎকার করতে থাকে কেন

মুসলমানদের কাছে শুক্রবার বা জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ। ইসলামে দিনটিকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়। হাদিসে জুমার দিনের বিশেষ ফজিলতের কথা উল্লেখ রয়েছে। এমনকি এদিন কেয়ামত সংঘটিত হওয়ার আশঙ্কায় পৃথিবীর প্রাণীরা ভোর থেকে সূর্যোদয় পর্যন্ত আতঙ্কিত থাকে বলেও বর্ণনা এসেছে।

হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘সূর্য যেসব দিন উদিত হয়, সেসব দিনের মধ্যে শ্রেষ্ঠ হলো জুমার দিন।’ এদিন আল্লাহ তাআলা আদম (আ.)-কে সৃষ্টি করেছেন, তাঁকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং তাঁর তওবা কবুল করেছেন। এ দিনেই কেয়ামত সংঘটিত হবে। (মুআত্তা মালেক, হাদিস: ২৯১; মুসনাদে আহমাদ, হাদিস: ১০৩০৩)

প্রাণীরা কেন আতঙ্কিত থাকে?

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মানুষ ও জিন ছাড়া এমন কোনো প্রাণী নেই, যা জুমার দিন ভোর থেকে সূর্য ওঠা পর্যন্ত কেয়ামত সংঘটিত হওয়ার ভয়ে চিৎকার করতে থাকে না।

হাদিসের এই বর্ণনা অনুযায়ী, জুমার দিন প্রাণীরা কেয়ামতের আশঙ্কায় ভীত থাকে। কারণ, কেয়ামত সংঘটিত হওয়ার দিনটি হবে পৃথিবীর সব প্রাণীর জন্য এক মহাবিপর্যয়ের দিন।

এ বিষয়ে মুসান্নাফে ইবনে আবি শায়বা ও মুসনাদে আহমাদেও বর্ণনা রয়েছে। (মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৫৫৫৯; মুসনাদে আহমাদ, হাদিস: ১৫৫৪৮)

জুমার দিনের বিশেষ মর্যাদা

জুমার দিন মুসলমানদের জন্য বিশেষ ইবাদতের দিন। এদিন গোসল করা, পরিষ্কার ও উত্তম পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, দ্রুত মসজিদে যাওয়া, মনোযোগ দিয়ে খুতবা শোনা এবং জুমার নামাজ আদায়ের প্রতি গুরুত্ব দেওয়ার কথা হাদিসে এসেছে।

এ ছাড়া এদিন বেশি বেশি দরুদ পাঠ ও দোয়া করারও বিশেষ ফজিলত রয়েছে। হাদিসে উল্লেখ আছে, জুমার দিনে এমন একটি সময় রয়েছে, যখন কোনো মুসলমান আল্লাহর কাছে প্রার্থনা করলে তিনি তা কবুল করেন—যদি প্রার্থনাটি হারাম কোনো বিষয়ের জন্য না হয়।

জুমার দিনে কেয়ামতের কথা স্মরণ

ইসলামি বর্ণনা অনুযায়ী, জুমার দিন শুধু নামাজ ও ইবাদতের জন্য গুরুত্বপূর্ণ নয়; এদিন কেয়ামতের কথা স্মরণ করারও বিশেষ তাৎপর্য রয়েছে। হাদিসে পৃথিবী, আকাশ, বাতাস, পাহাড়, পর্বত ও সাগরসহ সৃষ্টিজগতের কেয়ামত নিয়ে উদ্বিগ্ন থাকার কথা উল্লেখ করা হয়েছে।

তাই জুমার দিন মুসলমানদের জন্য আল্লাহর স্মরণ, ইবাদত, দোয়া ও আত্মশুদ্ধির বিশেষ সুযোগ হিসেবে বিবেচিত।

তথ্যসূত্র: এশিয়া পোস্ট

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz