ইবি কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আশেক-ওয়াসিফ
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৬-২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মনিরুল মান্নান আশেক এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের একই বিভাগের শিক্ষার্থী ওয়াসিফুর রহমানকে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত নবীনবরণ ও পুনর্মিলনী অনুষ্ঠান শেষে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সদ্যবিদায়ী সভাপতি শিহাব শারার হিমেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মফিজুল ইসলাম। এ সময় সংগঠনটির অন্যান্য সদস্যসহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পারভেজ মোশাররফ রিশাদ। সহ-সভাপতি পদে রয়েছেন ইফতেহারুল ইসলাম, রবিউল আলম, ইমরান নাজির ইনসাফ, মোহাম্মদ রিদুয়ান, মোহাম্মদ আলী, আব্দুল মোমেন, জেরিন তাসনিম খুসবু ও আবু বকর আল মাহি।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন আতিকুর রহমান রাহি, মোহাম্মদ সাদ, মোহাম্মদ মোবারক, মোহাম্মদ তাহের, হোসনে মোবারক, আক্তারুজ্জামান বাবু, হামিদ উল্লাহ, শিউলি দে, সলিম উল্লাহ সায়েম, সাকিবুল আছার জিসান ও সাদিয়া নাসির।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফারজানা হামিদ জেসিয়া। সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ফাহিম আবরার সায়ীদ, দেলোয়ার হোসাইন, আবরার হোসেন তোরাব, মো. সিদ্দিক আলী তুষার, ফাহিম আল মাহফুজ, মো. আরফাত ও শামসুর মনোয়ার মামুন।
এ ছাড়া অর্থ সম্পাদক আহসান হাবীব, সহ-অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম তুষার, উপদপ্তর সম্পাদক হামিম আশরাফুল, প্রচার সম্পাদক ইউসুফ নূর হেলালী, ক্রীড়া সম্পাদক মামুনুর রশিদ, আইটি সম্পাদক মোহাম্মদ রোকন, আইন বিষয়ক সম্পাদক তাওফিকুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মৌমি ফারহা মীম, ছাত্র বিষয়ক সম্পাদক মো. মোবারক এবং পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক হয়েছেন ওসমান গনি।
নবনির্বাচিত সম্পাদক ওয়াসিফুর রহমান বলেন, “সংগঠনের এই দায়িত্ব আমার জন্য সম্মানের ও দায়বদ্ধতার। আমার কাছে কেবল একটি পদ নয়, বরং জেলার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এক বড় সুযোগ। সংগঠনকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করে কক্সবাজারের শিক্ষার্থীদের কল্যাণে বাস্তবমুখী কাজে সহায়তা এবং ভ্রাতৃত্ববোধ জোরদারে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





