অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন ১৩ হাজার এমপিও শিক্ষক-কর্মচারী
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৩ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর অবসর ও কল্যাণ সুবিধার বকেয়া টাকা দ্রুত পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ২০২২ ও ২০২৩ সালে আবেদন করা শিক্ষক-কর্মচারীদের পাওনা পরিশোধে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি হজযাত্রী ও দুরারোগ্য রোগে আক্রান্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধের সুপারিশ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত ও সুপারিশ গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে জমে থাকা অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য তাগিদ দেওয়া হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী, অর্থের প্রাপ্যতা সাপেক্ষে পর্যায়ক্রমে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা পরিশোধ করা হবে।
সংসদীয় কমিটির সদস্য আতিকুর রহমান মোজাহিদ জানান, ২০২২ ও ২০২৩ সালে অবসর ও কল্যাণ ভাতার জন্য আবেদন করা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা দ্রুত পরিশোধের সিদ্ধান্ত হয়েছে। এ উদ্যোগের আওতায় রয়েছেন প্রায় ১৩ হাজার শিক্ষক-কর্মচারী।
বৈঠকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ সংসদীয় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া · ১ জন
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





