মূল অংশে যান
রবিবার, ৮ নভেম্বর ২০২৬ · ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আইন-আদালত

১২ বছর পর মাওলানা ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার শুরু

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ · আপডেট: ৮ নভেম্বর ২০২৬, ৮:১২ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
১২ বছর পর মাওলানা ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার শুরু
টেলিভিশন উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী

ইসলামী ফ্রন্টের নেতা ও টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে দীর্ঘ ১২ বছর পর মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

রোববার (৮ নভেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার ৯ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. শহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ৬ ডিসেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, কারাগারে থাকা আসামি হাদিসুর রহমান ওরফে সাগরকে ভার্চুয়ালি অভিযোগ পড়ে শোনানো হয়েছে। জামিনে থাকা তিন আসামির অব্যাহতির আবেদন নাকচ করেছেন আদালত। তবে অপর দুই আসামি পলাতক থাকায় তাদের বিষয়ে কোনো শুনানি হয়নি।

মামলার ছয় আসামি হলেন—হাদিসুর রহমান ওরফে সাগর, আব্দুল্লাহ আল তাসনিম নাহিদ, রফিকুল ইসলাম ফারদীন, আবু রায়হান মাহমুদ আব্দুল হাদী, মাহমুদ ইবনে বাশার এবং রতন চৌধুরী ওরফে ইঞ্জিনিয়ার রিপন ওরফে রাকিবুল ইসলাম রিয়াজ।

এর আগে ২০২৪ সালের ৫ নভেম্বর ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একই সঙ্গে অভিযোগপত্রে ১২ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৪ সালের ২৭ আগস্ট সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরে নিজ বাসায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন মাওলানা নুরুল ইসলাম ফারুকী। এ ঘটনায় তাঁর ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

নুরুল ইসলাম ফারুকী চ্যানেল আইয়ের ধর্মীয় অনুষ্ঠান ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’ এবং মাই টিভির ‘সত্যের সন্ধানে’ অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। এ ছাড়া তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের আন্তর্জাতিক সম্পাদক ও সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ছিলেন।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz