মূল অংশে যান
সোমবার, ৯ নভেম্বর ২০২৬ · ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

দীপাবলি ঘৃণা, অসহিষ্ণুতা ও হতাশার অন্ধকার কাটিয়ে আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ · আপডেট: ৯ নভেম্বর ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
দীপাবলি ঘৃণা, অসহিষ্ণুতা ও হতাশার অন্ধকার কাটিয়ে আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দীপাবলি উপলক্ষে বিশ্বজুড়ে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বিশেষ করে পাকিস্তানে বসবাসরত হিন্দু নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দেশের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদানের ভূয়সী প্রশংসা করেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় শেহবাজ শরিফ বলেন, দীপাবলি ঘৃণা, অসহিষ্ণুতা ও হতাশার অন্ধকার দূর করে আলোর জয়ের প্রতীক। এই উৎসব সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান ও মানবিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বার্তা ছড়িয়ে দেয়।

হিন্দু সম্প্রদায়কে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতিতে তাদের অবদান অমূল্য। একই সঙ্গে পাকিস্তানের বৈচিত্র্যময় ধর্মীয় ঐতিহ্যকে দেশের অন্যতম প্রধান সম্পদ হিসেবে উল্লেখ করেন তিনি।

শেহবাজ শরিফ আরও বলেন, পাকিস্তানের সংবিধান প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় ও নাগরিক অধিকার সুরক্ষার নিশ্চয়তা দেয়। ধর্ম, বর্ণ, জাতি বা বিশ্বাস নির্বিশেষে সব নাগরিকের মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক পাকিস্তান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি এমন একটি সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান, যেখানে সব ধর্মের মানুষ সমান শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ নিয়ে শান্তিতে বসবাস করতে পারবেন।

বার্তার শেষাংশে দীপাবলি উদযাপনকারী পাকিস্তানি হিন্দু পরিবারগুলোর আনন্দময় উৎসব কামনা করেন তিনি। পাশাপাশি সবার মাঝে শান্তি, সম্প্রীতি, সুখ ও সমৃদ্ধি ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz