Connect with us

খেলাধুলা

বাংলাদেশের লিড পাঁচশোর কাছে, সেঞ্চুরির পথে মুমিনুল

Published

on

নিজস্ব প্রতিবেদক

আগের দিন ফিফটি করে সেঞ্চুরির সম্ভাবনা জাগানো সাদমান ইসলাম বেশিক্ষণ টেকেননি। দ্রুত ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তবে মুমিনুল হকের সঙ্গে জুটি বেধে রান বাড়াচ্ছেন মুশফিকুর রহিম।

মিরপুর টেস্টের চতুর্থ দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৮০ রান। ইতোমধ্যে লিড হয়ে গেছে ৪৯১ রান। মুমিনুল ৭৯ ও শততম টেস্টে সেঞ্চুরি করা মুশফিক অপরাজিত আছেন ৪৪ রানে। মুশফিক অবশ্য আউট হতে পারতেন। ১৬ রানে সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি, ক্যাডে কারমাইকেল সেই ক্যাচ মুঠোয় জমাতে পারেননি। অ্যান্ডি ম্যাকব্রেইনের বলে স্লগ সুইপে স্কয়ার লেগে উঠা ক্যাচ পড়ে যাওয়ার পর নিজেকে সামলে নেন মুশফিক। আর কোন সুযোগ দেননি।

এই সেশনে খেলা হয়েছে ২৯ ওভার। তাতে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ যোগ করেছে আরও ১২৪ রান। তোলার গতি ভালো হলেও ইনিংস ঘোষণার কোন আভাস দেখা যাচ্ছে না।

আগের দিনের পুঁজির সঙ্গে আর ২০ রান যোগ করে ফেরেন সাদমান। অফ স্পিনার ম্যাকব্রিনের বলে এলবিডব্লিউ হন তিনি। রানে ভরা উইকেটে প্রথম ইনিংসের মতন দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ শান্ত। ৫ বলে ১ রান করে তিনি ক্যাচ দিয়ে ফেরেন পেসার জর্ডান নেইলকে।

১৭৪ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে আরও ১০৬ রান যোগ করেছেন মুমিনুল-মুশফিক।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, অন্য গ্রুপে রাখার আলোচনা

Published

on

By

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। এমন সিদ্ধান্ত জানানোর পর থেকেই আইসিসির সঙ্গে অনলাইনে বৈঠক হচ্ছিল বিসিবির। এর মধ্যেই বাংলাদেশের সঙ্গে বৈঠক করতে ঢাকায় এসেছেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ।

শনিবার বিকেলে হওয়া এই বৈঠকে অনলাইনে যুক্ত হয়েছিলেন আইসিসির ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনাও।

প্রত্যাশিত সময়ে ভিসা না পাওয়ায় বৈঠকে সরাসরি যোগ দিতে পারেননি তিনি।
রাতে বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইসিসির দুই প্রতিনিধির সঙ্গে বিসিবির বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিসিবি আবারও আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানিয়েছে।
একই সঙ্গে তারা বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি ও উদ্বেগও তুলে ধরে, যেখানে দলের নিরাপত্তা, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যমকর্মী ও অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনদের নিরাপত্তার বিষয়টি আইসিসির কাছে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

এই বৈঠকে ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সমাধানের উপায় হিসেবে বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে স্থানান্তরের সম্ভাবনাও আলোচনায় এসেছে বলে জানিয়েছে বিসিবি।

বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আইসিসির প্রতিনিধিরা বিসিবির কথা শুনলেও কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি। আইসিসি সভাপতি জয় শাহর সঙ্গে আলোচনার পর এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছে তারা।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিসির সঙ্গে তাদের গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার বিষয়ে দুই পক্ষই একমত হয়েছে

Continue Reading

খেলাধুলা

বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা

Published

on

By

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে তৈরি হওয়া ভেন্যু জটিলতা কাটাতে আজ (শনিবার) ঢাকা আসছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি। মূলত নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে ম্যাচ খেলতে বিসিবির অনীহার বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে ও সরাসরি আলোচনা করতেই এই ঝটিকা সফর। খবর বাংলানিউজের।

আইসিসি থেকে শুরুতে দুজন প্রতিনিধির আসার কথা থাকলেও ভিসা জটিলতায় একজন আসতে পারছেন না।

বিসিবি সূত্রে জানা গেছে, আইসিসির যে ভারতীয় কর্মকর্তার আসার কথা ছিল, তাকে বাংলাদেশ ভিসা দেয়নি।

ফলে আজ একাই ঢাকায় পৌঁছাবেন আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান এন্ড্রু এফগ্রেভ।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিশ্বকাপ। সূচি অনুযায়ী, ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের সবকটি ম্যাচ ভারতের কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা।

তবে নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে ৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানানো হয়েছে যে, বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে না। এর পরিবর্তে গ্রুপ পুনর্বিন্যাস করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের জোরালো দাবি জানিয়েছে বিসিবি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আইসিসি প্রতিনিধির সঙ্গে বোর্ড ও সরকারের একাধিক পর্যায়ে বৈঠক হতে পারে। তিনি পুনরায় স্পষ্ট করেছেন, শ্রীলঙ্কায় খেলার দাবিতে বাংলাদেশ অবস্থান বদলাবে না।

এদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসি প্রতিনিধির সঙ্গে বিশ্বকাপ সংক্রান্ত বৈঠক হবে।

তবে এই আলোচনার চূড়ান্ত সিদ্ধান্ত এবং ভেন্যু পরিবর্তনের বিষয়টি শেষ পর্যন্ত সরকারপ্রধানের অনুমোদনের ওপর নির্ভর করতে পারে।

যদি বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত থাকে, তবে ‘সি’ গ্রুপ থেকে আয়ারল্যান্ডের জায়গায় বাংলাদেশকে ‘বি’ গ্রুপে অন্তর্ভুক্ত করার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করা সম্ভব হবে। তবে এর জন্য আইসিসির বোর্ড সভার অনুমোদনের প্রয়োজন পড়বে।

উল্লেখ্য, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশের প্রথম ম্যাচ ৯ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হওয়ার কথা ছিল।

ভারতের নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিসিবির নিজস্ব বিশ্লেষণ ও গাইডলাইন ইতিমধ্যেই আইসিসির শীর্ষ কর্মকর্তাদের কাছে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আজকের বৈঠকের পর এই সংকট নিরসনে নতুন কোনো বার্তা আসে কি না, সেদিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

সূত্র: বাংলানিউজ ২৪

Continue Reading

top3

টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে পরিবর্তন আনল ভারত

Published

on

By

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দল ঘোষণা করেছিল ভারত। তবে দুই ক্রিকেটারের চোটের কারণে দলে পরিবর্তন এনেছে স্বাগতিকরা। চোটে ভুগছেন দুই ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর ও তিলক ভার্মা। এই দুই ক্রিকেটারের জায়গায় দলে ডাক পেয়েছেন শ্রেয়াস আইয়ার ও রবি বিষ্ণই।

টি-টোয়েন্টি সিরিজ পাঁচ ম্যাচের হলেও বিসিসিআই জানিয়েছে, প্রথম তিন ম্যাচের জন্য দলে ডাক পেয়েছেন শ্রেয়াস আইয়ার। মূলত অস্ত্রোপচারের পর তিলক ভার্মা পুরো সিরিজ থেকে ছিটকে না যাওয়ায় এই সিদ্ধান্ত এসেছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বোলিংয়ের সময় পাঁজরে অস্বস্তি অনুভব করেন ওয়াশিংটন সুন্দর। এরপর তার সাইড স্ট্রেইনের চোট ধরা পড়ে।

চোট পরবর্তী প্রক্রিয়ার জন্য বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে আছেন এই ক্রিকেটার। তার পরিবর্তে চলমান ওয়ানডে সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছেন আয়ুশ বাদোনি।
প্রায় এক বছরেরও বেশি সময় আগে টি-টোয়েন্টি দলে খেলেছিলেন রবি বিষ্ণই। সম্প্রতি ভারতের ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খেলেছেন তিনি।

দলে ডাক পাওয়া আইয়ার সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন।
আগামী ২১ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই ভারতের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ।

টি-টোয়েন্টি সিরিজের ভারত স্কোয়াড:

সূর্যকুমার যাদব(অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন(উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার(প্রথম তিন ম্যাচ), হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিংকু সিং, জাসপ্রিত বুমরাহ, হর্ষিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), রবি বিষ্ণই

Continue Reading

Trending