মূল অংশে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ · ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট মেম্বার হলেন ড. সাখাওয়াত

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ · আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ৮:৪৭ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট মেম্বার হলেন ড. সাখাওয়াত

ববি প্রতিনিধি 

প্রভাষক ক্যাটাগরিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন  সিন্ডিকেট মেম্বার মনোনীত হয়েছেন ড. গাজী মো: সাখাওয়াত হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক।

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আবদুল আলিম বছির স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে আরও জানানো হয়েছে,  বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ (সংশোধিত-২০১৩) এর ১৭(১) (ঞ) ধারা অনুযায়ী ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৫৪তম (০১.০৭.২০২৬খ্রি:) সভার আলোচ্যবিষয়- ৯৫ এর সিদ্ধান্ত মোতাবেক প্রভাষক ক্যাটাগরিতে ড. গাজী মো. সাখাওয়াত হোসেনকে  বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের একজন সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হলো।

আদেশটিতে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আইন ও প্রচলিত বিধি অনুযায়ী আগামী  দুই বছরের জন্য তাকে সিন্ডিকেট সদস্য হিসেবে এই মনোনয়ন প্রদান করা হয়েছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz