মূল অংশে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ · ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
রাজনীতি

পেট্রাপোল সীমান্তে ৪ আ.লীগ নেতার বৈঠক ঘিরে উত্তেজনা

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ · আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
পেট্রাপোল সীমান্তে ৪ আ.লীগ নেতার বৈঠক ঘিরে উত্তেজনা
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার কথিত বৈঠক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর সম্ভাব্য পথ নিয়ে ভারতীয় অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে ওই বৈঠক হয়েছে বলে কলকাতার কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। তবে বৈঠকের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ভারতীয় কর্তৃপক্ষ কিংবা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব।

সীমান্তে আওয়ামী লীগ নেতাদের কথিত বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সোমবার (২৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলে সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানান তিনি।

রোববার কলকাতার একাধিক বাংলা ও ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পেট্রাপোল সীমান্তে ভারতীয় অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের চার নেতা প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেছেন। এতে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ ও এ বিষয়ে করণীয় নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিষয়টির সত্যতা যাচাই করতে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলেছে যুগান্তর। তাদের কেউ সরাসরি বৈঠকের কথা স্বীকার করেননি, আবার কেউ তা অস্বীকারও করেননি। বরং সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন তারা।

কলকাতার নিউটাউনে অবস্থানরত আওয়ামী লীগের এক জেলা পর্যায়ের নেতা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কলকাতায় অবস্থানরত দলের অন্য এক নেতার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

ওই নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ভারতের সংবাদমাধ্যমে যা প্রকাশিত হচ্ছে, তা কি ভুল? যদি খবরগুলো মিথ্যা হয়, তাহলে আপনারা এই বৈঠকের সত্যতা প্রতিষ্ঠার চেষ্টা করছেন কেন?’

দলটির আরও কয়েকজন নেতার সঙ্গেও কথা বলে একই ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে। তারাও সরাসরি বৈঠকের বিষয়টি অস্বীকার না করে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

কলকাতার সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, কথিত ওই প্রতিনিধিদলে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

তবে বৈঠকে তাদের উপস্থিতি কিংবা আলোচনার বিষয়বস্তু স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের বক্তব্য জানতে হোয়াটসঅ্যাপে একাধিকবার ফোন ও বার্তা পাঠানো হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তার প্রত্যাবর্তন, রাজনৈতিক ভবিষ্যৎ এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে। এর মধ্যে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের কথিত তৎপরতা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz