মূল অংশে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ · ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

ইউনিস্যাব রাজশাহীর ১৪ তম স্বেচ্ছাসেবক সংগ্রহ শুরু, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
ইউনিস্যাব রাজশাহীর ১৪ তম স্বেচ্ছাসেবক সংগ্রহ শুরু, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
ছবি: সংগৃহীত

রাবি প্রতিনিধি:

স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত হতে তরুণদের আহ্বান জানিয়ে ১৪তম স্বেচ্ছাসেবক সংগ্রহ কার্যক্রম শুরু করেছে ইউনাইটেড ন্যাশনস্ ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী বিভাগ।

২২ নভেম্বর (রবিবার) থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত। ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রার্থীদের মূল নির্বাচন প্রক্রিয়া।

সংগঠন সূত্রে জানা যায়, স্বেচ্ছাসেবক নির্বাচনে আবেদনকারীদের তিনটি ধাপ অতিক্রম করতে হবে। প্রাথমিকভাবে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করা হবে। পরবর্তী ধাপে ফোকাস গ্রুপ ডিসকাশনের (এফজিডি) মাধ্যমে প্রার্থীদের নেতৃত্ব ও দলগত কাজের সক্ষমতা মূল্যায়ন করা হবে। সবশেষে ভাইভার মাধ্যমে চূড়ান্তভাবে স্বেচ্ছাসেবক নির্বাচন করা হবে।

২০১৪ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসা সংগঠনটির মূল লক্ষ্য ‘Leadership Through Volunteerism’—স্বেচ্ছাসেবার মধ্য দিয়ে নেতৃত্ব তৈরি। এ লক্ষ্য বাস্তবায়নে সামাজিক উদ্যোগ ও তরুণদের দক্ষতা বিকাশে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে ইউনিস্যাব রাজশাহী।

উল্লেখ্য, সংগঠনটির সামাজিক উদ্যোগের মধ্যে রয়েছে প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার, উইক ফর হিউম্যানিটি, ঈদ ফর স্ট্রিট চিলড্রেন ও প্রজেক্ট হ্যাপি বার্থডে। পাশাপাশি তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে ইউনিস্যাব মডেল ইউনাইটেড নেশনস, ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিট, ন্যাশনাল ট্যালেন্ট ফেস্ট, নেক্সটলিপ, ইউনিস্যাব রাইজ, ড্রিম অরেঞ্জ ও ইউনিস্যাব এক্সিলারেটসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। উত্তরবঙ্গে প্রথমবারের মতো মডেল ইউনাইটেড নেশনস ও ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিট আয়োজনের উদ্যোগও নেয় সংগঠনটি।

তরুণদের দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশে কাজ করাই এবারের স্বেচ্ছাসেবক সংগ্রহের লক্ষ্য।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz