ক্যাম্পাসে নিষেধাজ্ঞায় থাকা নেতাকে নিয়ে ছাত্রদলের দোকান পরিদর্শন, প্রশাসন বলছে আইন বহির্ভূত
ছাত্রদল নেতার দাবি ছাত্রদল হিসেবে নয়
শাবিপ্রবি প্রতিনিধি:
বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা থাকা ছাত্রদল নেতাকে নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন দোকান পরিদর্শন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একটি অংশ। তবে বিষয়টিকে বিশ্ববিদ্যালয়ের আইন বহির্ভূত বলছেন প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান। এদিকে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেছেন, তারা ছাত্রদল হিসেবে নয় শিক্ষার্থী হিসেবে দোকানগুলো পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দোকানগুলোর দাম ও খাবারের মানের বিষয়ে তদারকির উদ্দেশ্যে পরিদর্শন করেছে জানা যায়।।
পরিদর্শন করা নেতারা হলেন, শাখা ছাত্রদলের সমাজসেবা সম্পাদক মোস্তফা আহমেদ, যোগাযোগ সম্পাদক (বহিষ্কৃত নেতা) মো. হাসিবুর রহমান, ও ছাত্রদলের কর্মী হেমন বড়ুয়া ও অন্ত গোপ।
দল থেকে এ বহিষ্কৃত নেতা এবং ক্যাম্পাসে আগামী ২ বছর প্রবেশে নিষেধাজ্ঞা থাকা শিক্ষার্থীকে সাথে নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের এ পরিদর্শন নিয়ে প্রশ্ন উঠেছে।
বহিষ্কৃত শিক্ষার্থীকে নিয়ে ছাত্রদল নেতারা আইন ভঙ্গ করে ক্যাম্পাস দোকান পরিদর্শন মানে প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাগুলি দেখিয়েছেন বলে ভাষ্য সাধারণ শিক্ষার্থীদের।
জানা যায়, চলতি বছরের ২১ জুলাই এক জরুরি সিন্ডিকেট সভায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় হাসিবুর রহমানকে চার সেমিস্টারের জন্য বহিষ্কার করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে বহিষ্কারকালীন ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করেন প্রশাসন।
তবে তিনি এ নিষেধাজ্ঞা অমান্য করে ক্যাম্পাসে প্রবেশ করছেন বার বার। এর আগেও বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসের হলগুলোতে মটর সাইকেল শোডাউন দেন তিনি।
এ বিষয়ে জানতে মুঠোফোনে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি। একইসাথে সমাজসেবা সম্পাদক মোস্তফা আহমেদকেও একাধিকবার কল দিলেও পাওয়া যায়নি।
এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ক্যাম্পাসের দোকানগুলোতে যারা পরিদর্শন করেছেন, তারা ছাত্রদলের প্রতিনিধি হিসেবে নয় বরং শিক্ষার্থী হিসেবে পরিদর্শন করেছেন। বহিষ্কৃত নেতা হাসিবুর রহমান সম্পর্কে বলেন, সে বিষয়ে আমি কিছু বলতে পারি না। সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাপার।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, " বিষয়টি আমি শুনেছি। এটা বিশ্ববিদ্যালয়ের আইনবহির্ভূত। তাদের তদারকি করার কোন এখতিয়ার নেই।'
বহিষ্কৃত নেতার ক্যাম্পাসে প্রবেশের বিষয়ে তিনি বলেন, "এটা আমি জানি না। যদি ক্যাম্পাসে এসে থাকে তাহলে তাকে আমরা ডেকে জিজ্ঞেস করব একই সাথে চিঠি দিয়ে নিষেধ করে দিব।"
.
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





