মূল অংশে যান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ · ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আইন-শৃঙ্খলা

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ৭৬ দিন পর জামিনে কারামুক্ত কলেজছাত্র

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ · আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ৭৬ দিন পর জামিনে কারামুক্ত কলেজছাত্র
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার হওয়া কলেজছাত্র সিফাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার হওয়া কলেজছাত্র সিফাত আবদুল্লাহ হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) ৭৬ দিন পর তিনি মুক্তি পান। তাঁর আইনজীবী নাসের আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩ সেপ্টেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে সিফাতকে আটক করে পুলিশ। পরে গাছা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়।

সিফাতের আইনজীবীরা দাবি করে আসছেন, মামলার এজাহারে বিদ্যুৎ বিল নিয়ে তাঁর মন্তব্যের কোনো উল্লেখ নেই। তাঁদের অভিযোগ, রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে পুলিশ তাঁকে আগের একটি মামলায় জড়িয়েছে।

এর আগে দুই দফায় সিফাতের জামিন আবেদন নাকচ হয়। গত ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালতও জামিন আবেদন প্রত্যাখ্যান করেন।

এরপর তাঁর আইনজীবীরা হাইকোর্টে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। সেই আদেশের পর বুধবার কারাগার থেকে মুক্তি পান সিফাত আবদুল্লাহ।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz