রাবিতে ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার
রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফুসফুসের ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ গ্যালারিতে ফার্মেসি বিভাগের উদ্যোগে ‘ইয়ুথ অ্যাগেইনস্ট লাং ক্যান্সার: ভিক্টরি থ্রু অ্যাওয়ারনেস’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ। সম্মানিত অতিথি ছিলেন ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. গোলাম ছাদিক এবং বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির সহকারী ভাইস প্রেসিডেন্ট (সেলস, অনকোলজি) পলাশ সরকার।
ফার্মেসি বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল আলীম আল বারীর সভাপতিত্বে সেমিনারে মূল বক্তব্য দেন রাজশাহী মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক অসিম কুমার ঘোষ। আলোচনা করেন রাবির ফার্মেসি বিভাগের অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম।
সেমিনারে উপ-উপাচার্য অধ্যাপক মামুনুর রশীদ বলেন, বাংলাদেশে যেসব ক্যান্সারে মানুষ আক্রান্ত হন, তার মধ্যে ফুসফুসের ক্যান্সার অন্যতম। অসচেতনতা ও সময়মতো রোগ শনাক্ত না হওয়ায় অনেক ক্ষেত্রে এ ক্যান্সার প্রাণঘাতী হয়ে ওঠে। সচেতনতা, জীবনাচারে সতর্কতা এবং সময়মতো চিকিৎসার মাধ্যমে ফুসফুসের ক্যান্সার প্রতিরোধ ও ঝুঁকি কমানো সম্ভব।
তিনি ক্যান্সার প্রতিরোধে নতুন ওষুধ আবিষ্কারের জন্য নিয়মিত গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে গবেষণাকে উৎসাহিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
সেমিনারে ফার্মেসি বিভাগসহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের শিক্ষক, গবেষক, চিকিৎসক ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





