মূল অংশে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ · ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইবিতে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ · আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ৯:১২ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইবিতে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

ইবি প্রতিনিধি

জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) তারারমেলা শাখা।

শুক্রবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে এ আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ইবি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়, বেণিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, শেখপাড়া রাহাতুন নেছা গালর্স স্কুল ও মির্জাপুর আমেনা খাতুন স্কুল থেকে ৮ দল এ আয়োজনে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা নির্ধারিত বিষয়ের পক্ষে-বিপক্ষে যুক্তি, তথ্য ও বিশ্লেষণ উপস্থাপনের মাধ্যমে তাদের বিতর্ক দক্ষতা তুলে ধরে। প্রত্যেক দলের অংশগ্রহণকারীদের মেডেল ও বই উপহার দেয়া হয়।

নক আউট পর্বে বিতর্ক প্রতিযোগিতার মধ্যে বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র ও জুনিয়র গ্রুপ ফাইনালে উঠে। এ ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এ সময় শাখা পরিচালক খন্দকার আহনাফুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল আল মুহিত, অধ্যাপক ড. মিন্নাতুল করিম, অধ্যাপক ড. মাসুদ আল মাহদ।

এ সময় মডারেটর হিসেবে ছিলেন শান্ত শিশির, বিচারক রায়হান বিশ্বাস, লাবিব হাসান ইফতি, আব্দুল্লাহ নূর মিনহাজ, রিনি ও আজমেরী রহমান।

শাখা পরিচালক খন্দকার আহনাফুজ্জামান বলেন, "আমাদের মূল উদ্দেশ্য হলো, আমরা এই ক্যাম্পাসে পড়াশোনা করছি। আমাদের মধ্যে অনেক তর্ক-বিতর্ক ও চিন্তাভাবনা রয়েছে। তবে দেখা যায়, চার বছর পড়াশোনা শেষ করে আমরা ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু সত্যিকার অর্থে ভালো মানুষ হয়ে ওঠা কিংবা 'মানুষ গড়ার কারিগর' হিসেবে এই শিল্পকে প্রতিষ্ঠিত করতে পারছি না।

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, বিতার্কিকরাই পারে আগামী দিনে দেশ গড়তে এবং মানুষ গড়ার কারিগর হয়ে উঠতে। সেই লক্ষ্য নিয়েই আমরা আমাদের এই যাত্রা শুরু করেছি। আমাদের পরিকল্পনা রয়েছে ক্ষুদে বিতার্কিকদের কর্মশালার আয়োজন করার, যার সার্বিক খরচ ও সম্পূর্ণ রেজিস্ট্রেশন ফি আমাদের পক্ষ থেকেই বহন করা হবে।”

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz