মূল অংশে যান
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ · ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

বাকৃবিতে আন্তর্জাতিক ভাষা শিক্ষার নতুন সুযোগ

বাকৃবি প্রতিনিধি

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ · আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ · ২ মিনিটে পড়ুন
বাকৃবিতে আন্তর্জাতিক ভাষা শিক্ষার নতুন সুযোগ
ছবি: অলটাইম নিউজ ডটকম

আন্তর্জাতিক ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার’।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রটির উদ্বোধন ও নামফলক উন্মোচন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের নেতৃত্বে কেন্দ্রটির কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। প্রাথমিক পর্যায়ে এ কেন্দ্র থেকে চীনা, জাপানি ও জার্মান ভাষার ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশি ভাষা শেখার পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ, উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নিজেদের দক্ষতা বাড়ানোর সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক ও সমন্বয়ক, ছাত্রবিষয়ক উপদেষ্টা, রেজিস্ট্রার, ট্রেজারার, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের মধ্যে রয়েছেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান, পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম খান, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল মজিদ এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এ কেন্দ্র শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে চীন, জাপান ও জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ, গবেষণা প্রকল্পে অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট দেশের গবেষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ভাষাগত দক্ষতা শিক্ষার্থীদের বাড়তি সুবিধা দেবে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz