মূল অংশে যান
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ · ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

রাবি রোভার স্কাউটের সভাপতি তাজ, সম্পাদক রাকিবুল

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১:৫২ অপরাহ্ণ · আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
রাবি রোভার স্কাউটের সভাপতি তাজ, সম্পাদক রাকিবুল
রাবি রোভার স্কাউটের সভাপতি তাজ, সম্পাদক রাকিবুল। কোলাজ: অলটাইম নিউজ ডটকম

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রোভার স্কাউট গ্রুপের ৪৭তম ইউনিট কাউন্সিল গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মো. তাজিউর রহমান তাজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. রাকিবুল আমিন।

১৮ নভেম্বর অনুমোদিত ৩০ সদস্যের এ কাউন্সিলে চারজনকে সহসভাপতি করা হয়েছে। তাঁরা হলেন মো. শহিদ মিয়া, মো. নেছার উদ্দিন চৌধুরী, আবু নোমান নিলয় ও মোছা. সারমিন আক্তার জ্যোতি।

যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন ইন্দ্রজিত চন্দ্র বেদ ও মো. আরিফ হোসেন। কোষাধ্যক্ষ হয়েছেন শাহবাজ হুসাইন সাগর এবং সহ-কোষাধ্যক্ষ সাকিব হাসান।

ভান্ডার ও অফিস ব্যবস্থাপনা সম্পাদক হয়েছেন মো. সাবিত বিন আজিজ এবং সহসম্পাদক সুমন রানা। আপ্যায়ন ব্যবস্থাপনা সম্পাদক মংক্যচিং খেয়াং এবং সহসম্পাদক মোছা. নুরজাহান শাওন।

প্রচার-প্রকাশনা ও সভা আহ্বান সম্পাদক হয়েছেন সিরাজুল মোতাহের রোহান এবং সহসম্পাদক নুরছালাম গালিব। ত্রাণ, দুর্যোগ ও সমাজসেবা সম্পাদক সম্পা রাণী রায় এবং সহসম্পাদক তারেক জামিল।

বই, ব্যাজ ও পোশাক ব্যবস্থাপনা সম্পাদক হয়েছেন মো. ফজলে রাব্বি এবং সহসম্পাদক জালালুল মাওলা। প্রশিক্ষণ, পিআরএস ও পাঠ্যক্রমবিষয়ক সম্পাদক প্রশান্ত সরকার এবং সহসম্পাদক সামসুদ্দোহা লিটন।

ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক হয়েছেন ঋতু রাণী এবং সহসম্পাদক ফাহমিদ সিদ্দিক অরণ্য। বিদ্যুৎ, পানি ও উদ্যান ব্যবস্থাপনা সম্পাদক ওয়াজিউল্লা এবং সহসম্পাদক মোছা. শোভা আক্তার।

এ ছাড়া তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হয়েছেন রাকিব ইসলাম আকাশ এবং সহসম্পাদক মাহমুদ হাসান। কাউন্সিলে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সুহীৎ বিশ্বাস ও ফেরদাউস ইসলাম।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz