মূল অংশে যান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ · ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ · আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
রোহিঙ্গা ক্যাম্পের ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পালংখালী ইউনিয়নের বালুখালী ক্যাম্প এলাকার একটি হাইওয়ে রেস্টুরেন্টের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

পুলিশ জানায়, এখনো ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষা করছে পুলিশ।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz