মূল অংশে যান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ · ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

গোপালগঞ্জে সাঁজোয়া যান ও বডি–ওর্ন ক্যামেরাসহ বিজিবির টহল

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ · আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
গোপালগঞ্জে সাঁজোয়া যান ও বডি–ওর্ন ক্যামেরাসহ বিজিবির টহল
সাঁজোয়া যান (এপিসি) নিয়ে বিজিবির টহল। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় টহল দিচ্ছে বিজিবি ও পুলিশ। পাশাপাশি সাঁজোয়া যান (এপিসি) মোতায়েন এবং দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের শরীরে বডি–ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ড্রোনসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করছে বিজিবি সদর দপ্তর।

রোববারের সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর আজ জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সরকারি-বেসরকারি অফিস, আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে। ঢাকা-খুলনা মহাসড়কসহ বিভিন্ন সড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

বিজিবি জানিয়েছে, জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে তারা।

এদিকে গতকালের সহিংসতার ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে আটক বা গ্রেপ্তারও করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz