বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
ববি প্রতিনিধি
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে এ সভা অনুষ্ঠিত হয়।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ড. গাজী মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ সাদেকুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফ উল ইসলাম, উপ-প্রধান প্রকৌশলী মোঃ মুরশীদ আবেদীন এবং কর্মচারীদের পক্ষে মোঃ হাসানুজ্জামান ও মোঃ জাকির হোসেন। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত ও সিনিয়র সহসভাপতি মোঃ আশিক।
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর মোঃ মেহেদী হাসান সোহাগ। তিনি জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় এ দিবসের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মামুন অর রশিদ বলেন, "৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনটির ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে '৬৯-এর গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহের দিকে। ইতিহাসকে বিচ্ছিন্নভাবে না দেখে তৎকালীন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার আলোকে মূল্যায়ন করতে হবে। ৭ নভেম্বরের তাৎপর্য অনুধাবনের পাশাপাশি জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনাকে ধারণ করতে হবে।"
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





