মূল অংশে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ · ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

ইবিতে খেলাফত ছাত্র মজলিসের বৃক্ষরোপণ কর্মসূচি

অলটাইমনিউজ ডেস্ক প্রকাশ: ২৮ জুন ২০২৫, ৩:২০ অপরাহ্ণ · আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ৫:১৩ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
ইবিতে খেলাফত ছাত্র মজলিসের বৃক্ষরোপণ কর্মসূচি

ইবি প্রতিনিধি:

পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৮ জৃন) দুপুরে পালিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবাইদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন খেলাফত ছাত্র মজলিস ইবি শাখার সভাপতি সাদেক আহমদ, সহ-সভাপতি নোমান আহমাদ, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ খান-সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

সংগঠনটির সভাপতি সাদেক আহমেদ জানান, ‘পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এটি পালিত হয়েছে। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাবে।’

এসময় প্রক্টর অধ্যাপক মো. শাহীনুজ্জামান বলেন, ‘পরিবেশ রক্ষা ও সবুজ ক্যাম্পাস গঠনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz