হামের উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু
আক্রান্ত ১,৩৫১
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫১ শিশু।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ১ হাজার ২৫৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬১।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৮৩ জন। এ ছাড়া নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৮ জনের। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫১ শিশু।
গত ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম আক্রান্ত ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২ লাখ ২৩ হাজার ১৫৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, একই সময়ে সারা দেশে ২ লাখ ৫৯ হাজার ১৯০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ ছাড়া ২৬ হাজার ৩০০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





