মূল অংশে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ · ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
রাজনীতি

‘শেখ হাসিনা কি বেঁচে আছেন, মানুষের মনে বড় প্রশ্ন’

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ · আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
‘শেখ হাসিনা কি বেঁচে আছেন, মানুষের মনে বড় প্রশ্ন’
শেখ হাসিনা। ফাইল ছবি

দেশে ফেরার সাহস থাকলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতেন না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তিনি প্রশ্ন তুলেছেন, শেখ হাসিনা আদৌ বেঁচে আছেন কি না, তা নিয়েও মানুষের মনে সংশয় রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

আবু হানিফ বলেন, দুই দিন আগে কোনো তথ্যসূত্র ছাড়াই বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, সীমান্ত দিয়ে শেখ হাসিনা দেশে ফিরবেন। এ জন্য আওয়ামী লীগের চার নেতা সীমান্তবর্তী এলাকায় রাস্তা খুঁজতে গিয়েছিলেন বলেও সংবাদ প্রকাশিত হয়। তবে এসব প্রতিবেদনে নির্দিষ্ট কোনো সূত্র বা সংশ্লিষ্ট ব্যক্তিদের ছবি দেখানো হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশে ফিরতে চান। এ তথ্য রয়টার্সকে জানিয়েছেন তাঁর কথিত মুখপাত্র।

আবু হানিফের দাবি, এসব সংবাদের কোনো ভিত্তি নেই। তাঁর ভাষ্য, আড়াই বছরের বেশি সময় ধরে শেখ হাসিনাকে গণমাধ্যমে দেখা যায়নি। তিনি বেঁচে থাকলেও দেশে ফিরবেন না। দেশে ফেরার সাহস থাকলে তিনি দেশ ছেড়ে যেতেন না বলেও মন্তব্য করেন আবু হানিফ।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত থেকে দেশে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চেয়েছেন তিনি।

রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বিমান পরিবহণের ব্যবস্থা চান তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশে ফেরার জন্য এবারই প্রথম নির্দিষ্ট কোনো তারিখের কথা জানিয়েছেন শেখ হাসিনা। এদিকে চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে আবেদন করেছেন তিনি।

সৈয়দ মোজাম্মেল আলীর ভাষ্য, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তাই বিজয় দিবসে তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz