মূল অংশে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ · ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
খেলাধুলা

যুগ্ম চ্যাম্পিয়নের ট্রফি আগে থেকেই প্রস্তুত, ‘পাতানো ম্যাচের’ অভিযোগে ক্ষোভ

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ · আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
যুগ্ম চ্যাম্পিয়নের ট্রফি আগে থেকেই প্রস্তুত, ‘পাতানো ম্যাচের’ অভিযোগে ক্ষোভ
ছবি: সংগৃহীত

রাবি প্রতিনিধি

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারলেও ম্যাচ টাইব্রেকারে না নিয়ে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এ ঘটনায় ম্যাচের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একে ‘পাতানো’ ও ‘স্ক্রিপ্টেড’ বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীদের অনেকে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্রয়ে শেষ হলে টাইব্রেকারের মাধ্যমে ফল নির্ধারণ না করে দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

এদিকে ম্যাচের জন্য আগে থেকেই প্রস্তুত রাখা যুগ্ম চ্যাম্পিয়নের ট্রফির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ছবি সামনে আসার পর ম্যাচের ফলাফল ও সিদ্ধান্তের প্রক্রিয়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই ম্যাচটি নিয়ে আগে থেকেই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কি না, সেই প্রশ্ন তুলছেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাংলা বিভাগের শিক্ষার্থী সাগর হোসেন ফেসবুকে লিখেছেন, ‘ট্রফিই সাক্ষী পাতানো ম্যাচ। ধন্যবাদ রাবি প্রশাসন!’

রসায়ন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান তামীম ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘আজকের খেলাটা আমাদের রাবির জন্য লজ্জার।’ তিনি আরও লেখেন, ‘এভাবে পাতানো ম্যাচ না দেখিয়ে ১০টা গোল খেয়ে হারলেও সম্মানের ছিল।’

তিনি এ ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্টদের দায়ী করে বলেন, এত দর্শক আশা নিয়ে মাঠে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের দলকে জিততে দেখতে। কিন্তু এমন ফলাফলে জয়ের প্রত্যাশা পূরণ না হওয়ার চেয়েও বেশি হতাশ হয়েছেন তিনি।

সুমাইয়া আফরিন মিম নামে আরেক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, ‘আজকের খেলাটা আমাদের রাবির জন্য লজ্জার। এভাবে পাতানো ম্যাচ না দেখায়ে ১০টা গোল খেয়ে হারতো, তাও সম্মানের ছিল।’

ফাইনালের ফলাফল ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে টাইব্রেকার না হওয়া এবং যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে ম্যাচের আগে থেকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কি না, কিংবা এ অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা আয়োজকদের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz