মূল অংশে যান
সোমবার, ৯ নভেম্বর ২০২৬ · ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ফিচার

আজ ‘ঝামেলার শেষ নেই’ দিবস

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ · আপডেট: ৯ নভেম্বর ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
আজ ‘ঝামেলার শেষ নেই’ দিবস
প্রতীকী ছবি

আজ ‘ঝামেলার শেষ নেই’ দিবস

মানবজীবনে ঝামেলা ও জটিলতা যেন নিত্যসঙ্গী। মানুষ প্রতিনিয়ত এসব এড়িয়ে নির্ঝঞ্ঝাট থাকার চেষ্টা করে। কিন্তু চাইলেই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় না। মানসিক দ্বন্দ্ব, অস্থিরতা, ভবিষ্যতের অনিশ্চয়তা কিংবা অপ্রত্যাশিত উত্থান-পতন—সবকিছু নিয়েই এগিয়ে চলে জীবন।

তবে জটিলতাকে অতিরিক্ত গুরুত্ব দিলে জীবন স্থবির হয়ে পড়তে পারে। তাই পরিস্থিতি যেমনই হোক, তা সহজভাবে গ্রহণ করার মানসিকতা তৈরি করা জরুরি। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়—

‘মনেরে আজ কহ যে,

ভালো মন্দ যাহাই আসুক

সত্যেরে লও সহজে।’

উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ইতিবাচক থাকা এবং বর্তমান মুহূর্তকে উপভোগ করা কার্যকর কৌশল হতে পারে। জীবনের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। তাই নানা বিশৃঙ্খলা ও জটিলতার মধ্যেও বর্তমানকে গুরুত্ব দিতে পারলে সেগুলো মানসিকভাবে খুব বেশি প্রভাব ফেলতে পারবে না।

আজ ৯ নভেম্বর ‘ঝামেলার শেষ নেই’ দিবস। ইংরেজিতে দিনটি ‘ক্যাওস নেভার ডাইস ডে’ নামে পরিচিত। যুক্তরাষ্ট্রে দিবসটি পালিত হয়। তবে কবে বা কীভাবে দিবসটির প্রচলন হয়েছে, তা জানা যায় না।

দিবসটি উপলক্ষে নিজের জীবনযাপনের ধরন ও দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবতে পারেন। ঝামেলা ও জটিলতা কখনো পুরোপুরি শেষ হবে না—এ বাস্তবতা মেনে নিয়ে ইতিবাচক থাকার চেষ্টা করা যেতে পারে।

এ জন্য দৈনন্দিন জীবনে কিছু অভ্যাস গড়ে তোলা সহায়ক হতে পারে। নিয়মিত যোগব্যায়াম, ধ্যান কিংবা শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করে। পাশাপাশি ব্যস্ত জীবনের মাঝেও নিজের জন্য কিছুটা সময় রাখা জরুরি। কাজের ফাঁকে বিরতি নিয়ে নিজের পছন্দের কাজে সময় কাটালে মন কিছুটা স্বস্তি পেতে পারে।

সব ঝামেলা দূর করা সম্ভব নয়। তবে সেগুলোকে কীভাবে গ্রহণ ও মোকাবিলা করা হবে, তা অনেকটাই নিজের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz