ববিতে উজিরপুর শিক্ষার্থী কল্যাণ পরিষদের নেতৃত্বে সাদমান-সাঈদ
ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অধ্যয়নরত উজিরপুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘উজিরপুর শিক্ষার্থী কল্যাণ পরিষদ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন অর্থনীতি বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী সাদমান শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী সাঈদ হোসাইন।
গত ৮ নভেম্বর (রোববার) এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহসভাপতি হয়েছেন নুসরত জাহান, নাদিম (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ১১তম ব্যাচ), চয়ন হালদার (বাংলা, ১১তম ব্যাচ) ও তাহসান মাহমুদ হাসান।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. আশরাফুল ইসলাম (অর্থনীতি, ১২তম ব্যাচ)। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জাকিয়া (আইন, ১২তম ব্যাচ), সাজিদ হোসাইন (সমাজবিজ্ঞান, ১২তম ব্যাচ), রাতুল (আইন, ১২তম ব্যাচ) ও কাজী শাকিল (সমাজবিজ্ঞান, ১২তম ব্যাচ)।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন মেহেদী হোসাইন (বায়োকেমিস্ট্রি)। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন রোমান (অর্থনীতি, ১২তম ব্যাচ), বিএম ইমন (গণিত, ১৩তম ব্যাচ) ও জয়দেব রায় (বাংলা, ১৩তম ব্যাচ)।
এ ছাড়া দপ্তর সম্পাদক হয়েছেন ঈমন আকন (মার্কেটিং, ১২তম ব্যাচ), কোষাধ্যক্ষ হয়েছেন হোসাইন (ভূতত্ত্ব, ১৩তম ব্যাচ) এবং সহকারী কোষাধ্যক্ষ হয়েছেন অন্তর (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং)।
সংগঠন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উজিরপুর উপজেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, শিক্ষাজীবনে সহযোগিতা এবং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও পুরস্কার বিতরণী
১ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





