মূল অংশে যান
রবিবার, ৮ নভেম্বর ২০২৬ · ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

ইনস্টাগ্রামে রিলস দেখে আয়ের সুযোগ দিচ্ছে যে প্রতিষ্ঠান

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ৮:৩৪ পূর্বাহ্ণ · আপডেট: ৮ নভেম্বর ২০২৬, ৬:১২ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
ইনস্টাগ্রামে রিলস দেখে আয়ের সুযোগ দিচ্ছে যে প্রতিষ্ঠান
প্রতীকী ছবি

ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরভিত্তিক একটি প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম রিলস দেখার জন্য ‘ডুমস্ক্রলার’ (Doomscroller) পদে কর্মী নিয়োগ দিচ্ছে। এ পদের দায়িত্ব হলো দিনের বড় একটি সময় ইনস্টাগ্রাম রিলস দেখা, কোন ভিডিও ভাইরাল হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কোন বিষয়গুলো ট্রেন্ড করছে, সেসব তথ্য প্রতিষ্ঠানকে জানানো।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইনফ্লুইশ’ (Influish) নামের প্রতিষ্ঠানটি দীপাবলি উপলক্ষে এই ব্যতিক্রমী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কর্মীদের প্রকাশ করা একটি ভিডিওর মাধ্যমে নিয়োগের বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়েছে, যারা ইনস্টাগ্রাম ব্যবহার করতে ভালোবাসেন, তাদের এই কাজের জন্য অর্থ দেওয়া হবে।

আগ্রহীদের ইনস্টাগ্রামের ‘গ্যাংস অব স্টার্টআপ’ (gangsofstartup) অ্যাকাউন্টের বায়োতে থাকা গুগল ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রে নাম, ফোন নম্বর, ঠিকানা, চাকরির ধরন, পছন্দের পদ এবং বর্তমান ও প্রত্যাশিত বেতনের তথ্য দিতে হবে। পাশাপাশি জীবনবৃত্তান্তও (সিভি) জমা দিতে হবে। বাছাই করা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করবে প্রতিষ্ঠানটি।

গত ৪ নভেম্বর ইনস্টাগ্রামে প্রকাশিত নিয়োগসংক্রান্ত ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। এনডিটিভির ৫ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি তিন লাখের বেশি বার দেখা হয়েছে। একই সঙ্গে ১১ হাজারের বেশি মানুষ আবেদন ফরম চেয়েছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ব্যতিক্রমী এই চাকরির খবর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। অনেকেই এটিকে স্বপ্নের চাকরি বলে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ এমন সুযোগের অপেক্ষায় ছিলেন বলেও জানিয়েছেন।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz