জাপানের মধ্যাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প
জাপানের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, আহত ২২
জাপানের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ২২ জন আহত হয়েছেন। শক্তিশালী কম্পনে বেশ কয়েকটি এলাকার দোকানপাটের জানালার কাচ ভেঙে পড়ে এবং বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। মূল ভূমিকম্পের পর ওই অঞ্চলে একাধিক পরবর্তী কম্পনও অনুভূত হয়।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল শিজুওকা প্রিফেকচারে। প্রতিবেশী আইচি প্রশাসনিক অঞ্চলের হামামাতসু শহরসহ বিস্তৃত এলাকায় কম্পন অনুভূত হয়। এছাড়া মাউন্ট ফুজি অবস্থিত ইয়ামানাশি অঞ্চলেও এর প্রভাব পড়ে। তবে রাজধানী টোকিওতে কোনো কম্পন অনুভূত হয়নি।
ভূমিকম্পের পর জাপানের বিভিন্ন টেলিভিশনে প্রচারিত ভিডিওতে রাস্তায় ভাঙা কাচ ছড়িয়ে থাকতে দেখা যায়। একটি বইয়ের দোকানের তাক থেকে সব বই নিচে পড়ে যায়। আহতদের বেশিরভাগই ভূমিকম্পের সময় দ্রুত নিচে নামতে গিয়ে সিঁড়িতে আঘাত পেয়েছেন।
এদিকে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে শিনকানসেন বা বুলেট ট্রেন কম গতিতে চলাচল করছে। রেললাইনে কোনো ফাটল বা ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: এপি (AP)
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
দীপাবলি ঘৃণা, অসহিষ্ণুতা ও হতাশার অন্ধকার কাটিয়ে আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী
৫৮ মিনিট আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





