মূল অংশে যান
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ · ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
রাজনীতি

স্থানীয় নির্বাচনে আলাদা লড়বে জামায়াত-এনসিপি: সারজিস

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ · আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
স্থানীয় নির্বাচনে আলাদা লড়বে জামায়াত-এনসিপি: সারজিস
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে ‘দৈনিক পঞ্চগড় খবর’ পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সারজিস আলম বলেন, জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট হয়েছিল। বর্তমানে সংসদেও বিরোধী দলীয় জোট হিসেবে দুই দল একসঙ্গে কাজ করছে। সেই জোট এখনো চলমান রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে সারজিস আলম বলেন, এ ধরনের আলোচনাকে তারা গুরুত্ব দিচ্ছেন না। তবে শেখ হাসিনা সত্যিই দেশে ফেরার চিন্তা করলে আওয়ামী লীগের রাজনীতির যতটুকু অবশিষ্ট রয়েছে, সেটুকুরও কবর রচিত হবে বলে মন্তব্য করেন তিনি।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz