মূল অংশে যান
রবিবার, ৮ নভেম্বর ২০২৬ · ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

সবচেয়ে উঁচুতে বিমান অবতরণ করে ভারতের বিশ্ব রেকর্ড

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ৬:২৯ পূর্বাহ্ণ · আপডেট: ৮ নভেম্বর ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
সবচেয়ে উঁচুতে বিমান অবতরণ করে ভারতের বিশ্ব রেকর্ড
ছবি: সংগৃহীত

পূর্ব লাদাখের ন্যোমা বিমানঘাঁটিতে ১৩ হাজার ৬২৯ ফুট উচ্চতায় আইএল-৭৬এমডি ভারী পরিবহন বিমান সফলভাবে অবতরণ করিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে ভারতীয় বিমান বাহিনী। বাহিনীটির দাবি, বিশ্বের যেকোনো স্থানে এই মডেলের বিমানের এটিই সর্বোচ্চ উচ্চতায় অবতরণ।

ভারতীয় বিমান বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়। প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছে অবস্থিত ন্যোমা ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি অগ্রবর্তী বিমানঘাঁটি। এখান থেকে দুর্গম সীমান্ত এলাকায় সেনা, সামরিক সরঞ্জাম ও প্রয়োজনীয় রসদ পরিবহন করা হয়।

উচ্চ পার্বত্য এলাকায় পাতলা বাতাসের কারণে ভারী বিমান অবতরণ করানো অত্যন্ত চ্যালেঞ্জিং। এ ধরনের পরিবেশে ইঞ্জিনের কার্যক্ষমতা, উড্ডয়ন ও অবতরণের সক্ষমতা প্রভাবিত হয়। ফলে এমন অভিযান সফল করতে প্রয়োজন হয় সতর্ক পরিকল্পনা, দক্ষতা ও নিখুঁত সমন্বয়।

আইএএফ জানায়, এই সফল অবতরণ বিমানটির সক্ষমতা এবং ক্রুদের অসাধারণ দক্ষতা ও পেশাদারির প্রমাণ। রুশ বংশোদ্ভূত চার ইঞ্জিনবিশিষ্ট আইএল-৭৬এমডি ভারী পরিবহন বিমানটি কয়েক দশক ধরে ভারতীয় বিমান বাহিনীতে ব্যবহৃত হচ্ছে। এটি দীর্ঘ দূরত্বে সামরিক সদস্য, ভারী সরঞ্জাম, যানবাহন ও প্রয়োজনীয় রসদ পরিবহন করতে সক্ষম।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz