মূল অংশে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

হোয়াইট হাউজের পা চাটবে না ইরান, নতজানু সিদ্ধান্ত প্রত্যাহার

অলটাইমনিউজ ডেস্ক প্রকাশ: ১৯ জুন ২০২৫, ৬:২৪ পূর্বাহ্ণ · আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ২:৫২ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
হোয়াইট হাউজের পা চাটবে না ইরান, নতজানু সিদ্ধান্ত প্রত্যাহার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের কূটনৈতিক মিশন। ‘ইরানি আলোচকরা হোয়াইট হাউজে যেতে চান’– ট্রাম্পের এ বক্তব্য প্রত্যাখ্যান করেছে তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মিশনের এক পোস্টে বলা হয়, কোনো ইরানি কর্মকর্তাকে পা চাটার জন্য হোয়াইট হাউজের দরজায় বসে থাকতে বলা হয়নি। তার (ট্রাম্পের) মিথ্যার চেয়েও ঘৃণ্য জিনিস হলো ইরানের সর্বোচ্চ নেতাকে ‘উৎখাতের’ বিষয়ে তার কাপুরুষোচিত হুমকি। এটি ট্রাম্পের সাম্প্রতিক দাবির প্রতি ইঙ্গিত করে যে আমেরিকা জানে ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আছেন, কিন্তু ‘আপাতত’ তার ক্ষতি করতে চায় না।

পোস্টটিতে আরো বলা হয়, ইরান ‘জোর করে চাপিয়ে দেওয়া’ আলোচনায় অংশ নেবে না এবং যে কোনো হুমকির জবাব পাল্টা হুমকি দেবে, যে কোনো পদক্ষেপের জবাবে পাল্টা ব্যবস্থাও নেবে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz