মূল অংশে যান
রবিবার, ১ নভেম্বর ২০২৬ · ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
জাতীয়

চার দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৮ মার্চ ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
চার দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার

অন্তর্বর্তী সরকারের সময়ে পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ করা বাংলাদেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারকে প্রত্যাহার করেছে সরকার। এছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার ক‌রা হয়।

রবিবার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ করা বাংলাদেশের রাষ্ট্রদূত এম মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল আনসারী এবং মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে সদর দফতর পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বদলি করা হয়েছে।

একইসঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এসব রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে অতিসত্বর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।