মূল অংশে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ · ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ · আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক
ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, জনগণ সচেতন না হলে এবং নিজেদের ভালো নিজেরা না বুঝলে শুধু সিটি কর্পোরেশনের পক্ষে সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব নয়।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে কুতুবখালী খালের পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ঢাকা শহরের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যমগুলোর মধ্যে কুতুবখালী খাল অন্যতম। এর আগে একাধিকবার খালটি পরিষ্কার করা হয়েছে। তিনি দায়িত্ব নেওয়ার পরও এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলার কারণে খালটি বারবার ভরাট হয়ে যাচ্ছে। জনগণ সচেতন না হলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, খাল পরিষ্কার ও খননের পর কেউ যেন আবার পলিথিন ও আবর্জনা না ফেলে এবং খালের জায়গা দখল করে দোকানপাট না বসায়, সে বিষয়ে এলাকাভিত্তিক সামাজিক প্রতিরোধ ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে।

দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, আমরা কোনো পরনির্ভরশীলতা চাই না। নিজেদের পায়ে দাঁড়াতে চাই এবং নিজের দেশ নিজেরাই গড়তে চাই। এজন্য সবাইকে সরকারকে সহযোগিতা করতে হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে থাকতে হবে, যাতে তিনি সফল হতে পারেন।

বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে ড্রেন ও খাল পরিষ্কার করতে হবে এবং ডেঙ্গুর হাত থেকে নগরবাসীকে রক্ষা করতে হবে। এ ধরনের জনকল্যাণমূলক কাজে কোনো বাধা নেই। সিটি কর্পোরেশন সব সময় সবার পাশে আছে এবং থাকবে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz